এক্সপ্লোর

Mamata Banerjee : শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী, কী ভাবছেন তৃণমূল কর্মীরা ? কাল সন্ধেয় কর্মিসভার মাধ্যমে প্রচার শুরু মমতার

TMC News : এককথায়, কাল সন্ধেয় কর্মিসভার মাধ্যমে প্রচারে নামছেন তিনি।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : গত বিধানসভা ভোটে ছিল নন্দীগ্রাম। আর এবার ভবানীপুর। এবার হাইভোল্টেজ লড়াই ভবানীপুরে। কারণ, এখানে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু। শুধু তাই নয়, ন্যূনতম ২৫ হাজার ভোটে জেতার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি। পাল্টা তৎপরতা শুরু হয়েছে তৃণমূলেও। এই পরিস্থিতিতে আগামীকাল ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহীন্দ্র মঞ্চে কর্মিসভার মাধ্যমে প্রচার শুরু করবেন তৃণমূলনেত্রী। এককথায়, কাল সন্ধেয় কর্মিসভার মাধ্যমে প্রচারে নামছেন তিনি।

হাই-ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতার আগে নজরে জোরদার প্রচার। নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মিসভা দিয়ে যার শুরু করছেন মমতা। সামনের সপ্তাহের প্রথম দিকে তিনি উত্তরবঙ্গে চলে যাবেন। উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে নিজের কেন্দ্রের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন মমতা। তাঁদের বার্তা দেবেন। উল্টোদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই লড়াইয়ে কীভাবে এগোতে হবে তার রূপরেখা দলনেত্রী দেবেন বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি গতবারের লিড কীভাবে বাড়ানো যেতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে দলীয় কর্মীদের সঙ্গে। মূলত দলীয় কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর বার্তাই দলনেত্রী দেবেন বলে তৃণমূল সূত্রের খবর।

গত পরশু শুভেন্দু অধিকারীর প্রচারের প্রথম দিনেই তৃণমূল-বিজেপি স্লোগানযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর। একদিকে ঢাক-ঢোল নিয়ে প্রচার চলে শুভেন্দু অধিকারীর, পাল্টা চোর-স্লোগানে আক্রমণ শানায় তৃণমূল। অন্যদিকে, ভবানীপুরে সুব্রত বক্সির পার্টি অফিসে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্বও।

২০২১-এর পর ২০২৬। নন্দীগ্রামের পর, এবার ভবানীপুরে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী। আর তাঁর প্রচারের প্রথম দিনেই তৃণমূল-বিজেপি স্লোগানযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, "মিনিমাম ২৫ হাজার ভোটে আমি জিতব, মিনিমাম।" পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, "পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। তাই মানুষের কি ছাগল হওয়া শোভা পায়?"

তৃণমূলের 'জয় বাংলা' বনাম... বিজেপির 'জয় শ্রীরাম', তৃণমূলের চোর স্লোগান... পাল্টা বিজেপির ঢাক-ঢোল। শুভেন্দু বলেন, "ওঁকে মেটিয়াবুরুজ পালাতে হবে, খালাকে। গুন্ডা জমা করেছিল ১০টা। পালিয়ে গেছে। ওঁর ক্ষমতা কত, আমি দেখাব। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এখনই বাজার, হকার, দোকানদার সব বলছে, দাদা ওঁর এবং ওঁর পরিবারের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget