এক্সপ্লোর

Debashis Kumar : 'আমার মার্জিনটা বাড়ল বলে মনে হচ্ছে', IT-র ম্যারাথন তল্লাশির পর প্রতিক্রিয়া দেবাশিস কুমারের

IT Raids : সবমিলিয়ে এদিন দেবাশিস কুমারের বাড়ি-সহ ৫ জায়গায় তল্লাশি চালাল আয়কর দফতর।

কলকাতা : "আমার এটাতে একটা সুবিধা হল, আমার মার্জিনটা বাড়ল বলে আমার মনে হচ্ছে।" আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি অভিযানের পর এমনই প্রতিক্রিয়া দিলেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও এই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। সঙ্গে তিনি এও বলে রাখলেন, "কী করে এগুলো কী করতে হবে আমি জানি।" 

কী বললেন দেবাশিস কুমার ?

সবমিলিয়ে এদিন দেবাশিস কুমারের বাড়ি-সহ ৫ জায়গায় তল্লাশি চালাল আয়কর দফতর। পাল্টা, আয়কর-অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। দীর্ঘ তল্লাশির পর বেরিয়ে দেবাশিস কুমার বলেন,
"আমার আজ সারাদিনের প্রচারটা বন্ধ হল, এটাই আল্টিমেট রেজাল্ট। যারা খুঁজল, কী খুঁজে পেল ডকুমেন্ট দিতে হবে ওদের। লিখে দিয়ে যেতে হবে কী কী পেয়েছে। আমার মনে হয় বেটার ওদের জিজ্ঞাসা করে বলুন। আমি তো বারবার বলছি, অভিযোগ কী আছে না আছে ওদের জিজ্ঞাসা করুন। ওরা দিক ডকুমেন্ট। তার কাউন্টার আমি নিশ্চয়ই দেব। আমার এটাতে একটা সুবিধা হল। আমার মার্জিনটা বাড়ল বলে আমার মনে হচ্ছে। কারণ, এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে...তার মানে সত্যিই কেউ কেউ খুব ভীত হয়ে গেছে। যা-ই হোক আমি নিশ্চিত, আমার সবথেকে যেটা ভাল লেগেছে...এতক্ষণ যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাব। অত্যন্ত ভাল ব্যবহার করেছেন। কোথাও কোনও সমস্যা হয়নি। সময় লেগেছে। সময় কেন লেগেছে আপনারা জানেন। এগুলো আমি আর আমার মুখ দিয়ে বলতে চাই না। আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি হেঁটে আমার বিধানসভা কেন্দ্রের ইতিমধ্যেই ৯০ শতাংশ কভার করে ফেলেছি। একটা-দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকে দেওয়া যেতে পারে। কিন্তু, আমি ৩৬৫x৫ মানুষের সঙ্গে ছিলাম। তাই দু-চারদিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে কিছু করা যাবে না।" 

তাঁর সংযোজন, "আমি এতটাই স্বচ্ছতা নিয়ে কাজ করি যেখানে পারে যেতে পারেও, গেছেও। আমি কোনও বাধাও কাউকে দিইনি। অভিযোগটা আমি লিখিত চাই। বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দেব না। অনেক সংবাদমাধ্যম অনেক কিছু বলছে। আমি প্রত্যেককে হাতজোড় করে বলেছি, আমার উত্তর ৪ মে হবে। আর যদি নির্দিষ্ট কোনও ডকুমেন্ট থাকে আপনারা দেখান, আমি নিশ্চয়ই উত্তর দেব। আমাকে যতবার ডাকবে ততবার যাব। আমার কোনও অসুবিধা নেই। আমি আবার সংবাদমাধ্যমকে বলছি, বিশেষ সূত্রের উত্তর আমি দেব না। যদি নির্দিষ্ট থাকে আমাকে কাগজ দেখান। নির্দিষ্ট উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে।" দেবাশিস কুমারের কথায়, "আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি। আমি সংগঠনের লোক। কী করে এগুলো কী করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ৪ তারিখ দেবেন। রাসবিহারীর মানুষ আমাদের কী রায় দেবেন ৪ তারিখ দেখবেন। বিচার করবে জনতা।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget