এক্সপ্লোর

পুলিশকে 'হুমকি' মমতার, সিডি চেয়ে পাঠাল কমিশন

কলকাতা: পুলিশের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দ্বারস্থ বিজেপি। পুলিশকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ। তর্জমা সহ বক্তব্যের সিডি চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সিডি পাঠানো হবে দিল্লিতে। বৃহস্পতিবার শেষ দফায় পূর্ব মেদিনীপুরে ভোট। তার আগে রবিবার ওই জেলারই চণ্ডীপুরে পুলিশকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার নয়, একাধিকবার। বলেছিলেন, স্টেট পুলিশের কিছু ভীতু অফিসারকে কাজে লাগানো হয়েছে। তারা জেলায় ১৪৪ ধারা জারি করে দিল। এর ফল ভুগতে হবে। তিনি আরও বলেন, যারা করলেন, আগামী দিনে ভুগতে হবে। যারা নিরপেক্ষ আমি রেকর্ড রাখছি। যারা নন, সেই রেকর্ডও রাখছি। আমি যদি বেঁচে থাকি, প্রত্যেকটার উত্তর দিয়ে দেব। এখন পুলিশ কমিশনের অধীনে। দু’দিন পর বুঝবে ঠ্যালা। এখানেই না থেমে তৃণমূলনেত্রী আরও বলেন, ভোটের আগের দিন আমার পাড়ার গুরুত্বপূর্ণ ক্লাবে তালা লাগিয়ে দিল, পার্টি অফিসগুলো বন্ধ করে দিল। সারা রাত মাইকে ঘোষণা করল ১৪৪ ধারা জারি হয়েছে, বাড়ির বাইরে দল বেঁধে বেরোবেন না। দেখে মনে হল যেন দাঙ্গা হয়েছে, কার্ফু জারি হয়েছে। কিন্তু, যে পুলিশের বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কমিশনকে আক্রমণ করতেই, সেই পুলিশের বিরুদ্ধেই আজ তিনি খড়গহস্ত কেন? বিরোধীদের কটাক্ষ, হবে না! দলদাসের তকমা ছুড়ে ফেলে পুলিশ আজ মেরুদণ্ড ফিরে পেয়েছে যে! বিজেপির আবার অভিযোগ, শেষ দফা ভোটের আগে এভাবে পুলিশের ওপর চাপ তৈরির চেষ্টা করছেন মমতা। পুলিশের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকির প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জানায় তারা। এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিক পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিডি তর্জমা সহ চেয়ে পাঠান। তিনি জানিয়েছেন, সিডি পেলেই তা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়ে দেওয়া হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget