এক্সপ্লোর

দিনভর ‘নিয়মভঙ্গ’, মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে সপাটে চড় তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহার: কখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে হুমকি!কখনও দলীয় কর্মীকে চড়! কখনও দলের পোস্টার লাগানো গাড়িতে চড়ে সটান ভোটকেন্দ্রের কাছে! কখনও আবার বুথে ঢুকে সোজা চলে গেলেন ইভিএমের সামনে! বৃহস্পতিবার এভাবেই বারবার বিতর্কে জড়ালেন কোচবিহারের নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। নাটাবাড়ি বিধানসভা এলাকার চিলাখানায় নিয়ম না মেনে তৃণমূল ক্যাম্প অফিস তৈরি করায় এদিন সেটি ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে গিয়েই মেজাজ হারান তিনি। নিশানা করেন কেন্দ্রীয় বাহিনীকে। অভিযোগ করেন, বাহিনী বাড়ি ভাঙচুর করেছে, মারধর করেছে। মেজাজ হারিয়ে সপাটে চড় কষিয়ে দেন দলীয় এক কর্মীকেও!   অনেকেই প্রশ্ন তুলছেন, একজন প্রার্থীর এ কেমন আচরণ! দলীয় কর্মী বলে তাঁকে প্রকাশ্য এ ভাবে চড় মারবেন? প্রার্থী হলে এমন দাদাগিরি করার অধিকারও পাওয়া যায় না কি?   এখানেই শেষ নয়। দলীয় পোস্টার লাগানো গাড়িতে চড়ে ভোটেন্দ্রের সামনেও চলে যান তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।   নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নাটাবাড়ি কেন্দ্রের, দেওচড়াই উচ্চ বিদ্যালয়ের বুথে ঢুকে ইভিএমের সামনেও চলে যান তৃণমূল প্রার্থী। বিরোধীদের দাবি, ভোট চলাকালীন এভাবে কোনও প্রার্থী ইভিএমের সামনে যেতে পারেন না। ইভিএমে কোনও সমস্যা হলে, তা জানাতে হয় প্রিসাইডিং অফিসারকে। প্রয়োজন পড়লে একমাত্র তিনিই ইভিএম পরীক্ষা করে দেখতে পারেন। এমনকী ভোটকেন্দ্রের কাছে দলীয় পোস্টার লাগানো গাড়িতে চড়ে ঢোকাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলেই দাবি বিরোধীদের।  

সেরা শিরোনাম

Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক
Abhishek Banerjee PA News: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের আপ্ত সহায়ককে ফের তলব | Sumit Roy | TMC
TMC in News | ফের অভিযানে নামল তদন্ত কমিশন, গেল প্রাক্তন কাউন্সিলরের ঠিকানায়
Abhishek Banerjee Camac Street Office:
Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget