এক্সপ্লোর

BJP Candidate List: বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!

West Bengal Assembly Election 2026: আরও ৩ কেন্দ্রের প্রার্থী বদল বিজেপির। বসিরহাট উত্তর, বেহালা পূর্ব ও বিষ্ণুপুরে বদল হল প্রার্থী। এর মধ্যে বিষ্ণুপুরে দ্বিতীয়বার প্রার্থী বদল বিজেপির।

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে এবার পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। একই সঙ্গে বদল করা হল ৩ কেন্দ্রের প্রার্থী। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছে তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার। মধ্যমগ্রামে বিজেপির প্রার্থী হয়েছে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। যিনি রাজ্যের মানুষের কাছে রাজু বন্দ্যোপাধ্যায় নামে বেশি পরিচিত। অন্যদিকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করল বিজেপি। এ ছাড়াও কল্যাণী বিধানসভা কেন্দ্রে অনুপম বিশ্বাস ও উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

তবে পঞ্চম তালিকায় বিজেপি শুধুমাত্র পাঁচটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে, এমন নয়। আরও ৩ কেন্দ্রে প্রার্থী বদলও করেছে বিজেপি। বসিরহাট উত্তর, বেহালা পূর্ব ও বিষ্ণুপুরে বদল হল প্রার্থী। বসিরহাট উত্তরের বিজেপি প্রার্থী হয়েছেন কৌশিক সিদ্ধার্থ। বেহালা পূর্বের নতুন প্রার্থী হয়েছেন শঙ্কর শিকদার। অন্য দিকে, বিষ্ণুপুর আসন নিয়ে বারবার একটা সমস্যা দেখা গিয়েছে। টানাপোড়েন দেখা গিয়েছে। এবার সেই বিষ্ণুপুরে দ্বিতীয়বার প্রার্থী বদল করল বিজেপি। বিষ্ণুপুরে বিজেপির নতুন প্রার্থী অভিজিৎ সর্দার।

পশ্চিমবঙ্গে মোট বিধানসভা কেন্দ্রের (West Bengal Assembly Election 2026) সংখ্যা ২৯৪। এর মধ্যে মোট ৫টি তালিকার মাধ্যমে বিজেপি এখনও পর্যন্ত ২৯৩ আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র কলকাতা বন্দর আসনে কোনও প্রার্থী ঘোষণা করেনি তারা।

অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission Of India)। এবার সরিয়ে দেওয়া হল হেয়ার স্ট্রিট থানার ওসিকে। হেয়ার স্ট্রিট থানার ওসিকে সরিয়ে দেওয়া হল ঠাকুর পুকুর থাকে। আবার উল্টো দিকে ঠাকুর পুকুর থাকার ওসিকে সরিয়ে নিয়ে আসা হল হেয়ার স্ট্রিট থানায়। ওইদিনের বিক্ষোভের ঘটনায় ২টো সুয়োমোটো FIR করে হেয়ার স্ট্রিট থানা। ইতিমধ্যেই শান্তিরঞ্জন কুন্ডু ও সচিন সিং নামের দুই কাউন্সিলরকে হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে পুলিশ। আর এই পরিস্থিতিতেই সরিয়ে দেওয়া হল হেয়ার স্ট্রিট থানার ওসি রাজীব সাউকে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget