এক্সপ্লোর

Toofan: ফারহান আখতারের প্রশংসায় পঞ্চমুখ বিজেন্দ্র সিং

বক্সিং রিং-এর ভিতর প্রতিপক্ষের আঘাত, রক্তাক্ত হতে হতে ফের উঠে দাঁড়ানোর চেষ্টা।

বক্সিং রিং-এর ভিতর প্রতিপক্ষের আঘাত, রক্তাক্ত হতে হতে ফের উঠে দাঁড়ানোর চেষ্টা। 

ফারহান আখতার। বলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেতা। তবে শুধু অভিনেতাই নন। অভিনয়ের পাশাপাশি তিনি গায়ক, গিটার বাদক ও প্রযোজকও বটে। এছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কাজেও দেখা যায় তাঁকে। সম্প্রতি আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে।

ফারহান আখতারের আপকামিং ছবি 'তুফান' মুক্তির দোরগোড়ায়। এই প্রথমবার ওটিটি প্ল্য়াটফর্মের জন্য় কাজ করেছেন ফারহান। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে যে অ্য়াকশানে ভরপুর হতে চলেছে এই ছবি। 'তুফান'-এর আগে 'ভাগ মিলখা ভাগ' ছবিতেও স্পোটর্সম্য়ানের ভূমিকার ফারহানের অভিনয়ে মুগ্ধ হয়েছিল ভক্তমহল। আর এবারও  'তুফান' -এর টিজার-ট্রেলার প্রকাশ্য়ে আসতেই ভক্তদের মধ্য়ে চড়ছে উন্মাদনার পারদ। কমর্ফোট জোনের বাইরে গিয়ে কাজ করার কথাই এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক।

 'তুফান' ছবিটির পরিচালনা করেছেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই ছবিতে ফারহান আখতারের পাশাপাশি কয়েকটি  মুখ্য় চরিত্রে দেখা মিলেছে ম্রুনাল ঠাকুর ও পরেশ রাওয়ালের।
এই ছবিতে গান গেয়েছেন শঙ্কর-এহেসান-লয়।

 'তুফান' -এর ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এই ছবির জন্য় ঠিক কতটা পরিশ্রম করেছেন ফারহান। সম্প্রতি অলিম্পিকে  ব্রোঞ্জ প্রাপ্ত বক্সার বিজেন্দ্র সিং টুইট করে 'তুফান' -এর ট্রেলারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বক্সিং নিয়ে ছবি তৈরি করার জন্য় ফারহান ও ছবির টিমকে তিনি ধন্য়বাদ জানালেন। 
 বিজেন্দ্র সিং-এর এই শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত টিম 'তুফান' । তারাও প্রত্য়ুত্তরে বিজেন্দ্র সিং-কে ধন্য়বাদ জানিয়েছেন।

পরিচালক ওমপ্রকাশ মেহেরা জানিয়েছেন যে, 'ভাগ মিলখা ভাগ' ছবিটির মতই 'তুফান'ও মানুষকে অনুপ্রাণিত করবে। 
প্রসঙ্গত, এর আগেও 'রং দে বাসন্তী', 'দিল্লি ৬', 'ফ্য়ানি খান', 'মেরে প্য়ায়ারে প্রাইমমিনিস্টার' ছবির মত বেশ কিছু হিট ছবি দর্শককে উপহার দিয়েছিলেন পরিচালক  ওমপ্রকাশ মেহেরা। 

আগামী ২১শে মে ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তি পেতে চলেছে  'তুফান'। এবার  'তুফান' দশর্কের প্রত্য়াশা কতটা পূরণ করতে পারবে, অপেক্ষা সেটাই দেখার।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget