এক্সপ্লোর

BJP News : ভয়ঙ্কর! ভোট মিটতেই খাস কলকাতায় বিজেপি এজেন্ট-কর্মীর বাড়ুিতে '৫০-৬০ জন মিলে হামলা', CCTV ভাঙচুর, তারপর...

অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তনু সরকারের স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।

কলকাতা : ভোটপর্ব শেষ হতেই ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল গড়িয়ার পঞ্চসায়র এলাকায়। যাদবপুর বিধানসভার অন্তর্গত ১৫৩ নম্বর বুথ এলাকায় বিজেপি এজেন্টের অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫৩ নম্বর বুথের বিজেপি এজেন্ট শান্তনু সরকার। গড়িয়ার পঞ্চসায়রে এই হল তাঁর নির্মাণ সংস্থার অফিস।
সেখানেই হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাচ। পরিচয় লুকোতে হামলাকারীরা কোথাও সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তনু সরকারের স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপির পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী। শান্তনু সরকার জানালেন, 'আমার জন্য ওয়েট করছিল, বেরোলে মারবে। মিসেস-এর গাড়ির উপর ফার্স্ট বুথের ওখানে অ্যাটাক হয়।  রাতে খবর পাই আমার অফিসে অ্যাটাক হয়েছে। আমাদের এখানে কাউন্সিলর যিনি আছেন, অনন্যা ব্যানার্জি, উনিও উপস্থিত ছিলেন।' 

বিজেপি এজেন্ট ও কর্মীর অভিযোগ,   শতাধিক লোকজন  এলাকায় দল বেঁধে ঢুকে এই হামলা চালায়। পাশের এক বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী প্রশান্ত ঘোষের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় বলে দাবি। জানা গিয়েছে, হামলার সময় প্রশান্ত ঘোষ বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়।

এছাড়াও হামলাকারীরা নিজেদের পরিচয় গোপন রাখতে আশেপাশের আরও একটি বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অভিযোগ করেছেন বিজেপির পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী। ভিত্তিহীন অভিযোগ বলে তা উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ( Ananya Bandyopadhyay)। তাঁর দাবি, তৃণমূলের কোনও কর্মী এই ঘটনায় জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনকে তাঁরা বিষয়টি জানাবেন। জানিয়েছেন বিজেপির পোলিং এজেন্ট।   

 আরও পড়ুন :  'একদল লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা' কেন্দ্রীয় বাহিনীকে শাণিত আক্রমণ, উদয়নারায়ণপুরের বুথে বৃদ্ধ-মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক

       

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget