এক্সপ্লোর

Panchayat Election:প্রচার সেরে ফেরার পথে 'আক্রান্ত' বিজেপি প্রার্থী, সন্দেহের তিরে তৃণমূল

North 24 Parganas:ভোটের দুদিন আগেও থামছে না অশান্তি, হিংসা। উত্তর ২৪ পরগনার বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের দুদিন আগেও থামছে না অশান্তি, হিংসা। উত্তর ২৪ পরগনার বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। রাতে প্রচার সেরে বাড়ি ফেরার পরে হামলা চালানোর অভিযোগ। মাথায় ধারাল অস্ত্রের কোপ, অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশঙ্কাজনক অবস্থায় প্রার্থীকে বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

কী জানা গেল?
এখনও পর্যন্ত যা খবর তাতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল দাসকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গত কাল রাতে বাড়িতে ঢুকে মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরে  মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পরে ধারাল অস্ত্র নিয়ে কোপানোও হয় তাঁকে। এতেই শেষ নয়। জখম শ্যামলকে বিবস্ত্র করেছিল দুষ্কৃতীরা, অভিযোগ এমনই। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে । আপাতত তিনি হাসপাতালে ভর্তি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।  

জলপাইগুড়িতে হামলা...
এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে চূড়ান্ত অশান্তি, হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। কিন্তু তার পরও যে অশান্তি থেমেছে তা নয়। উত্তর ২৪ পরগনার মতো জলপাইগুড়িতেও বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এখানে অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। প্রাথমিক ভাবে খবর, গত কাল রাত ১২টা নাগাদ শহর মণ্ডল সভাপতি স্বপন দত্তকে নিয়ে প্রচার সেরে ফিরছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হেলমেট পরা দুই বাইক আরোহী। সেই সময়, ঠিক চালকের পাশের আসনেই বসেছিলেন বিজেপি জেলা সভাপতি। গাড়ির সামনের কাচ ও সামনে বাঁ দিকের দরজার কাচে গুলি লাগে। পাথর ছুড়ে গাড়ির পিছনের কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে হলেও তাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

তপ্ত কোচবিহার...
অন্য দিকে, আবার কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ শোনা গেল। এখানে অভিযোগের তির কংগ্রেসের দিকে। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন ফজিলা বিবি। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে পরপর ৫টি বোমা ছোড়ে দুষকৃতীরা। ৪টি বোমা ফাটলেও, পরে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। সব অভিযোগই অস্বীকার করেছে কংগ্রেস। এতেই শেষ নয়। ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে বচসার অভিযোগে তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। সেখানকার কুন্দখালি গোদাবর এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। বাবাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তৃণমূল কর্মীর ছেলেও। এখানে অভিযুক্ত সিপিএম ও বিজেপি। বাম-বিজেপির প্রতিক্রিয়াও মেলেনি। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা এখনও চলছে। গত কাল বেলডাঙার ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয়। মারা যায় ১ দুষ্কতী। সব মিলিয়ে ভোটের দু'দিন আগেও হিংসা ও অশান্তির ছবিটা বদলাচ্ছে না।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget