এক্সপ্লোর

Swasthyasathi Card: স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

West Bengal Government: কোথায় গিয়ে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন রইল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthyasathi Card)  জন্য আবেদন করতে চাইছেন বা এই সংক্রান্ত তথ্য খুঁজছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। এখানে কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া হল। কোথায় গিয়ে কীভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন রইল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

কারা আবেদন করতে পারবেন
যে পরিবারের কোনও সদস্যেরই স্বাস্থ্যসাথী কার্ড (Swasthyasathi Card)  নেই তাঁরা আবেদন কতে পারবেন। এ ক্ষেত্রে পরিবারের কোনও সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কীম বা ই এস আই বা সরকার পোষিত কোনও হেলথ ইনসিওরেন্স বা  অ্যাসিওরেন্স স্কীমের অন্তর্ভুক্ত নন এবং সরকারি বা সরকারি সংস্থা থেকে চিকিৎসার জন্য কোনও ভাতা পান না কেবলমাত্র এমন পরিবারই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।  পরিবারপিছু একটি করে কার্ড দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

  • সম্পূর্ণ নতুন কার্ডের জন্য ফ্রম 'বি'- তে আবেদন করতে হবে। 
  • যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনও কার্ড পাননি তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। শীঘ্রই তাঁরা কার্ড পাবেন। (রেজিস্টার্ড মোবাইল নম্বর বা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই সম্পর্কিত তথ্য মিলবে)
  • পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সে ক্ষেত্রে আবেদনকারীকে ফর্ম 'A'-তে আবেদন করে পরিবারে সঙ্গে তালিকায় যুক্ত হতে হবে
  • স্বাস্থ্যসাথী  কার্ডে থাকা কোনও সদস্যের নাম বাদ দিতে হলে  ফর্ম 'D'-তে আবেদন করতে হবে। 
  • স্বাস্থ্যসাথী কার্ডে নিবন্ধীকৃত সদস্যের দেওয়া কোনও তথ্যগত ভুল থাকলে সে ক্ষেত্রে সংশোধনের জন্য ফর্ম 'C'-তে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে। ওয়েবসাইটে জানানো হয়েছে, নামের বানান ভুল বা ছোটখাট কোনও ভুলের জন্য স্বাস্থ্যসাথীর পরিষেবা পেতে কোনও অসুবিধা হয় না। সে ক্ষেত্রে ফর্ম সি ফিলআপ করার প্রয়োজন নেই। 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদনকারী ও পরিবারের সকল সদস্যের নাম ঠিকানাসহ সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে হবে। 
  • যাঁর নামে কার্ড তাঁর মোবাইল নম্বর প্রয়োজনীয়
  • পরিবারের সকল সদস্যের আধার কার্ড বা খাদ্যসাথী কার্ডের জেরক্স কপি জমা দিয়ে তবেই আবেদন করতে হবে।  

কী কী সুবিধা

  • বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসার সুবিধা
  • রাজ্য ও ভিনরাজ্যসহ ১৫০০ নির্ধারিত হাসপাতালে পরিষেবার সুবিধা
  • সকল জটিল রোগের বিনামূল্যে চিকিৎসা

আবেদনের জন্য কোথায় যোগাযোগ করবেন?
মহকুমা শাসকের অফিস বা পুরনিগমের ক্ষেত্রে বরো অফিস, স্বাস্থ্য়সাথী মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট swasthyasathi.gov.in বা টোল ফ্রি নম্বর 1800-385-5384 

আরও পড়ুন: Rupashree Prakalpa: রাজ্য সরকারের 'রূপশ্রী' প্রকল্পে আবেদন করতে চাইছেন? এই কাগজগুলো নিয়ে যেতে ভুলবেন না

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget