এক্সপ্লোর

BJP News : বিমান বসুকে আমন্ত্রণের সম্ভাবনা, কাল ব্রিগেডে রাজ্য রাজনীতির আর কাদের নিমন্ত্রণ BJP-র ?

West Bengal BJP : গেরুয়া শিবিরের অনেক বড় বড় মুখ সেখানে হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ২৫ বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ। শনিবার সকাল ১১টা নাগাদ ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা তো থাকছেনই, সেই সঙ্গে আমন্ত্রিতের তালিকা বেশ দীর্ঘ। গেরুয়া শিবিরের অনেক বড় বড় মুখ সেখানে হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতিকে। তাঁরা এখানে আসবেন। আমন্ত্রণ জানানো হবে এরাজ্যের একাধিক রাজনৈতিক দলকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানানো হবে, এমনই খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণপত্র যাবে, এটাই প্রথা। তবে, শেষ পর্যন্ত কারা থাকবেন, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর।

এখন শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মূলত আলোচ্য বিষয় দুটো। এক হচ্ছে, নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী-সহ নতুন মন্ত্রীদের নাম চূড়ান্ত করা। সেই বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে। যদিও মনে করা হচ্ছে যে, যেহেতু দিল্লিতে গোটা প্রক্রিয়াটারই একপ্রস্থ আলোচনা হয়েছে, তাই অমিত শাহ গোটা বিষয়টা নিয়ে রাজ্য নেতৃত্বের মতামত নিচ্ছেন। এরপর বিকাল ৪টের সময় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নব-নির্বাচিত বিধায়কদের নিয়ে বসবেন অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতারা। মনে করা হচ্ছে, সেখানেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই নাম তিনি ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, দুইজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। সেক্ষেত্রে দুই উপমুখ্যমন্ত্রী কারা হবেন সেই নামও বিধায়কদের উপস্থিতিতে তিনি ঘোষণা করতে পারেন।

আজই কিছু আগে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে ফিরে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে একান্তে বৈঠক করছেন তিনি । তারপর বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর দেওয়া হবে এই বৈঠকেই । অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে একাধিক উপ মুখ্যমন্ত্রী থাকার নজির আছে। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপমুখ্যমন্ত্রী থাকবেন কি ? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। বৈঠকের পর হোটেলে ফিরে যাবেন শাহ। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথের পর ফিরে যাবেন অমিত শাহ।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget