এক্সপ্লোর

JP Nadda: মমতার আমলেই বাংলার বদনাম, এবার ছুটি দেওয়ার পালা, প্রচারে এসে বললেন নাড্ডা

Nadda on Mamata: রবিবার বড়ঞার জালিবাগান ময়দানে বিজেপি-র প্রার্থী নির্মল সাহার হয়ে প্রচারে এসেছিলেন নাড্ডা।

বহরমপুর: নির্বাচনী প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এলেও আজ তৃণমূল এবং মমতা রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করছেন, বিশ্বাসঘাতকতা করছেন বলে অভিযোগ করলেন নাড্ডা। শুধুমাত্র এই  লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে জেতানোই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল সরকারকে বিদায় করতে হবে বলেও বার্তা দেন তিনি (JP Nadda)।

রবিবার বড়ঞার জালিবাগান ময়দানে বিজেপি-র প্রার্থী নির্মল সাহার হয়ে প্রচারে এসেছিলেন নাড্ডা। সেই প্রচারসভা থেকে মমতাকে তীব্র আক্রমণ করেন নাড্ডা। নাড্ডার দাবি, আজ তীব্র গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা ছিল বাংলার। কিন্তু মমতার রাজত্বকালে দুর্নীতি, তোলাবাজি এবং কুশাসনের জন্য বাংলার উন্নয়ন থমকে গিয়েছে। (Nadda on Mamata)

এদিন নাড্ডা বলেন, "আমরা শুনেছিলাম, আজ বাংলা যা ভআবে, গোটা দেশ তা কাল ভাবে। দেশের অগ্রগামী রাজ্য হিসেবে একসময় গন্য হতো বাংলা। কিন্তু গত কয়েক বছরে বাংলাকে বদনাম করেছে মমতা দিদির সরকার। বাংলায় যে কুশাসন চালাচ্ছে তৃণমূল, তাতে রাজ্যের অবস্থা সঙ্কটজনক। আমরা মজবুত সরকারের কথা বলি, আর মমতা দিদি মজবুর সরকারের কথা বলেন।"

আরও পড়ুন: J P Nadda: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার বদনাম হয়েছে: জে পি নাড্ডা। ABP Ananda Live

মমতার সরকার বাংলায় তুষ্টিকরণ, বিভেদের রাজনীতি করছে, সন্ত্রাসবাদীদের প্রতি নরম অবস্থান নিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন নাড্ডা। শিক্ষক নিয়োগে তৃণমূলের নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এই সরকার দুর্নীতিগ্রস্তদের সরকার বলে দাবি করেন তিনি। মোদির আমলে গত ১০ বছরে কেন্দ্রে কোনও দুর্নীতি হয়নি বলেও দাবি করেন। 

কেন্দ্র যে রেশনের চাল পাঠায়, তাও তৃণমূল খেয়ে নেয় বলে অভিযোগ করেন নাড্ডা। আজও মমতা-সরকার কেন্দ্রের পাঠানো টাকার হিসেব দেয়নি বলে দাবি করেন তিনি। মমতার সরকারকে বাংলা থেকে ছুটি দিতে আহ্বান জানান তিনি। মমতাকে কুশাসনের জবাব দিতে হবে বলে দাবি তোলেন। নাড্ডা বলেন, "মা-মাটি-মানুষের কথা বলে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা দিদি। অথচ আজ বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নন। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তাঁদের মর্যাদাহানি হয়েছে সেখানে।" মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় মমতার আমলে মহিলারা সুরক্ষিত নন বলে দাবি করেন নাড্ডা। মমতা বাংলার মাটি, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তোলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget