এক্সপ্লোর

BJP Promise For West Bengal: মহিলারা পাবেন ৩০০০ টাকা, পরিবারের কে কত পাবেন ? কী ছিল বিজেপির সংকল্পপত্রে ?

West Bengal Election Result 2026 : এবার সেই সংকল্প বাস্তবায়নের সময় এসেছে বিজেপির। জেনে নিন, কী কী প্রতিশ্রুতি ছিল বিজেপির সংকল্পপত্রে (BJP Manifesto For West Bengal)। 

West Bengal Election Result 2026 : বঙ্গে বিজেপি (BJP) বিপুল ভোটে জয় পেতেই আশায় বুক বাঁধছে রাজ্যবাসী। ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে গেরুয়া ব্রিগেড। এবার সেই সংকল্প বাস্তবায়নের সময় এসেছে বিজেপির। জেনে নিন, কী কী প্রতিশ্রুতি ছিল বিজেপির সংকল্পপত্রে (BJP Manifesto For West Bengal)।     

রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংকল্পপত্র প্রকাশ করেছিলেন। যেখানে রাজ্যের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। কী কী রয়েছে সেখানে।

মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা 
তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যর মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করে। যাতে মাসে ১৫০০ শেষ দেওয়া হয়েছে মহিলাদের। সংকল্পপত্রে এই টাকাই বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলেছে বিজেপি। সেই অনুযায়ী, প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা তাদের। 

 এ ছাড়াও রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ সুবিধা
এখানেই শেষ নয়,  স্নাতক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। যেকল ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান, তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এককালীন ১৫০০০ টাকা দেবে সরকার।

 কৃষকদের জন্য কী বিশেষ সুবিধা দেবে বিজেপি
জয় লাভের পর কেন্দ্রীয় সরকারের পিএম-কিষাণ নিধি প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৩,০০০ টাকা যোগ করা হবে। অর্থাৎ কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা পাবেন এই রাজ্যে। সারা দেশে কিষাণ নিধি যোজনা অনুযায়ী ৬০০০ টাকা দেয় সরকার।

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কী সুবিধা
এর মধ্যে সবথেকে বড় বিষয় ছিল ডিএ নিয়ে। বিজেপির সংকল্প পত্রে লেখা হয়েছে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো ও সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করা হবে। এবার সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য় সরকারি কর্মীরা।

সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা, অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা
বিজেপির সংক্লল্পপত্র অনুসারে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে রাজ্য়বাসী। রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প 'আয়ুষ্মান ভারত' চালু করা হবে। যেখানে পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।

সারা দেশে চালু হলেও বঙ্গে এসে থমকে গিয়েছিল প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা। রাজ্য়ে বিজেপির বিপুল জয় লাভের পরই যা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। শীঘ্রই বঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)  প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। যার ফলে প্রতি বছরে বিনামূল্য়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের জন্য পাবেন আপনি। এতে হাসপাতালে ভর্তি, ওষুধ ও ডায়াগনস্টিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। 

মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ : চমক থাকবে মহিলাদের পরিবহণের ক্ষেত্রেও। সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে, এমনই বলা হয়েছে বিজেপির সংকল্পপত্রে।

আরও পড়ুন : এবার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা পাবে বঙ্গবাসী, জিতেই বড় ঘোষণা মোদির, কবে থেকে চালু ? 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget