এক্সপ্লোর

PM Modi Speech : এবার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা পাবে বঙ্গবাসী, জিতেই বড় ঘোষণা মোদির, কবে থেকে চালু ? 

West Bengal Election Result 2026 : শীঘ্রই বঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত  প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা । যার ফলে প্রতি বছরে বিনামূল্য়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের জন্য পাবেন আপনি।

West Bengal Election Result 2026 : সারা দেশে চালু হলেও বঙ্গে এসে থমকে গিয়েছিল প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা। রাজ্য়ে বিজেপির বিপুল জয় লাভের পরই যা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। শীঘ্রই বঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)  প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। যার ফলে প্রতি বছরে বিনামূল্য়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের জন্য পাবেন আপনি। এতে হাসপাতালে ভর্তি, ওষুধ ও ডায়াগনস্টিক খরচ অন্তর্ভুক্ত থাকবে।

কবে থেকে বঙ্গে চালু হবে এই পরিষেবা
এদিন প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যের প্রথম ক্যাবিনেট গঠনের দিনই আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ঘোষণা করা হবে। রাজ্য় বিজেপির সংকল্পপত্রে ছিল এই প্রতিশ্রুতির কথা। এবার জয়ের দিনেই সেই আশ্বাস পূরণের কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এই বলেই অবশ্য থেমে থাকেননি তিনি। বাংলায় আগামী পাঁচ বছরের উন্নয়নযজ্ঞে পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।

এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ
আজ মোদির বঙ্গ জয়ের উৎযাপনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন। এদিন প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায়,'চিত্ত যেথা ভয় শূন্য়-উচ্চ যেথা শির'। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেবের এই লাইনের মতোই বাংলার মানুষ এবার থেকে ভয় শূন্য থেকে মাথা উচু করে জীবন যাপন করতে পারবেন। রাজ্য়বাসীর উন্নয়নের স্বার্থে দিনরাত কাজ করবে বিজেপি। 

'ভয় নয়, ভবিষ্যৎ গড়ুব', বার্তা মোদির
বঙ্গে বিজেপির এই বিপুল জয়ের পরই কিছু জায়গায় কর্মীরা ক্ষোভ দেখানো শুরু করেছে। অভিযোগ, অনেক তৃণমূলের পার্টি অফিসে হামলা করেছে বিজেপির লোকজন। এদিন মোদির মুখে যা নিয়ে সুষ্পষ্ট বার্তা শোনা গেছে। তিনি বলেছেন, ''বাংলায় আগে নির্বাচন হলেই খবর আসত হিংসা, ভয়, অত্যাচারের। এই প্রথমবার এমন হল, যেখানে ভোটে পর্বে কোনও নির্দোষ মানুষের প্রাণ যায়নি। প্রথমবার ভয় নয়, বাংলায় গণতন্ত্র জিতেছে। আজ থেকে বাংলা পরিবর্তেনের নতুন যাত্রা শুরু করল। আমি আজ সব রাজনৈতিক দলগুলিকে আহ্বান করছি, বিজেপি যখন জিতেছে তখন বদলা নয় বদল চাই, ভয় নয়-ভবিষ্য়তের কথা বলুন। হিংসার এই অন্তহীন চ্যাপ্টারটা শেষ করি। কে কাকে ভোট দিয়েছ, কে কাকে ভোট দেয়, এর ওপরে উঠে বাংলার উন্নতির জন্য কাজ করি। ''

এদিন বঙ্গের পাশাপাশি বাম দুর্গেও এবার হানা দিয়েছে বিজেপি (BJP)। কেরলে খাতা খুলেই এক সঙ্গে তিন বিধায়ক প্রাপ্তি হল গেরুয়া ব্রিগেডের। যা স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের বড় সাফল্য।    
 

আরও পড়ুন : 'ভয় নয়, ভবিষ্যৎ গড়ব', বাংলা জয়ের পরই বড় বার্তা মোদির, কী পাবে রাজ্যবাসী ?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget