এক্সপ্লোর

Bengal Election 2026 : 'নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এবার বিধানসভায় যাচ্ছেন না', নিশানা শানালেন শমীক

'বিজেপি এবারে ১৭৭-এর নীচে নামবে না।' শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছিলেন ব্রাত্য বসু।

কলকাতা : ভোটের দামামা বাজতেই কে কোথায় জিতবে, কে কোথায় হারবে, কত আসনে কোন দল জিতবে বা হারবে, এনিয়ে দাবি-পাল্টা দাবি লেগেই রয়েছে। আর এবার তৃণমূলের অভিযোগের জবাব দিতে গিয়ে ব্রাত্য বসুকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি পরিষ্কার বলেন, "উনি দমদমে লড়ছেন এখন, ওখানেই লড়াই করতে বলুন। এমনি দমদম থেকে ভবানীপুর পৌঁছাতে অনেকটা ট্র্যাফিক জ্যাম হয়। এত না করে উনি দমদমে মনোসংযোগ করুন। নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এবার বিধানসভায় যাচ্ছেন না। একদম নিশ্চিত থাকুন। আর যে ভবানীপুরের কথা বলছেন, গল্প শেষ।"

প্রেক্ষাপট...

গতকাল শুভেন্দু বলেছিলেন, "বিজেপি এবার প্রচণ্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা। ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না। ৪ তারিখ বিকালে দেখা হবে,কথা হবে। এবারে ভোটার তালিকা কেমন হল ? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল। প্রথম রাউন্ড ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে গেছে কত ৫৮ লক্ষ। লাঞ্চে কত গেছে... ৭ লক্ষ। এখনও ডিনার হয়নি। সন্ধেবেলা লিকার চা আর চিনাবাদাম হয়েছে। তাতে ৩২ লক্ষর মধ্যে ১৪ লক্ষ চলে গেছে। আরও বাকি কত ? ২৮ লক্ষ। তাহলে এই মুহূর্তে কত গেছে ? ৭৯ লক্ষ।" তার জবাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে ব্রাত্য বসু বলেন, "১৭৭ এই সংখ্যাটা নির্ভুল কী করে বলে দেওয়া হচ্ছে ? তার মানে কোনও সেটিং আছে ? কোনও ব্যবস্থাপনা করে ফেলেছেন ? কত লোক আমরা বাদ দেব এটাও আগে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। এখন বলছেন এতগুলো সিট আমরা পাব। আমরা আশঙ্কা করছি সমস্ত অস্ত্র প্রয়োগ করেও, যে লাস্ট অস্ত্র...অর্থাৎ EVM হ্যাক করা, তাহলে কি এই সেটিং এমনভাবে হয়ে গেছে যে সংখ্যাটাও আগে থেকে বলে দেওয়া হচ্ছে ? এই ইভিএম হ্যাক করা শেষ অস্ত্র...এটার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না।" তাঁর এই অভিযোগের জবাব দিতে গিয়েই পাল্টা নিশানা শানান শমীক। প্রসঙ্গত, গত মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার সময়ই জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "আমরা ২০২৬-এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব। এটা আমাদের বদ্ধমূল ধারণা। নো ভোট ফর বিজেপি।" West Bengal Election 2026

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget