এক্সপ্লোর

বিজেপি একাই জিতবে ৩০১টি আসন, দাবি শাহনওয়াজের

শাহনওয়াজ বলেছেন, ২০১৪-য় মোদিকে মানুষ ভোট দিয়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর কাজের সুবাদে। মোদি চেয়েছিলেন অন্তত ২৭২টি আসন, পান ২৮৩টি। কিন্তু এবার বিজেপি জিতবে ৩০১টি আসন।

পটনা: বিহারের ৪০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৯টিই যাবে এনডিএ-র দখলে। আর গোটা দেশে বিজেপি একা পাবে ৩০১টি আসন। দাবি করলেন বিহারের প্রথম সারির বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন। তাঁর আরও দাবি, মোদি হাওয়া থমকে যাওয়ার প্রশ্নই নেই, তা এখনও বইছে পুরোদমে। বিজেপির জাতীয় মুখপাত্র বলেছেন, মোদি হাওয়ার জেরে এনডিএ প্রার্থীদের ঝেঁটিয়ে ভোট দিচ্ছেন মানুষ। গত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার যে উন্নয়নের কাজ করেছে, তাতে ভোটাররা সন্তুষ্ট। শাহনওয়াজ আরও বলেছেন, ২০১৪-য় মোদিকে মানুষ ভোট দিয়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর কাজের সুবাদে। মোদি চেয়েছিলেন অন্তত ২৭২টি আসন, পান ২৮৩টি। কিন্তু এবার বিজেপি জিতবে ৩০১টি আসন। বিহারে এনডিএ অত্যন্ত ভাল অবস্থায় রয়েছে, ৪০টির মধ্যে ৩৯টিই জিতব আমরা। একটি বিদেশি পত্রিকা প্রধানমন্ত্রীকে ডিভাইডার ইন চিফ বলে যে প্রচ্ছদ বার করেছে, তা উড়িয়ে দিয়ে হুসেন বলেন, যেহেতু ওই লেখা স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তাই এতে অসম্মানিত হয়েছে গোটা দেশ। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্রমাগত মিথ্যে প্রচার ও অসম্মানজনক মন্তব্য করে চলেছে, তারাই এক জন্মসূত্রে পাকিস্তানি লেখককে দিয়ে ওই লেখাটি লিখিয়েছে বলে তাঁর অভিযোগ।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget