এক্সপ্লোর

Chhattisgarh Assembly Elections 2023: ছত্তীসগঢ়ে মাওবাদীদের হাতে খুন বিজেপি নেতা, ভোটের তিন দিন আগে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা

Ratan Dubey: বিজেপি-র নারায়ণপুর জেলা ইউনিটের সভাপতি ছিলেন রতন। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কৌশলনগর বাজার এলাকায় প্রচার করছিলেন তিনি।

রাইপুর: বিধানসভা নির্বাচনের তিন দিন আগে ছত্তীসগঢ়ে খুন বিজেপি নেতা। মাওবাদীদের হাতে খুন বিজেপি-র জেলা সহ-সভাপতি রতন দুবে (Ratan Dubey)। নির্বাচনী প্রচার চলাকালীন শনিবার খুন হলেন রতন। এদিন কৌশলনগরে দলের হয়ে প্রচার করছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে সেখান থেকেই প্রতিনিধিত্ব করেছিলেন। এদিন সেখানেই খুন হতে হল তাঁকে। (Chhattisgarh Assembly Elections 2023)

বিজেপি-র নারায়ণপুর জেলা ইউনিটের সভাপতি ছিলেন রতন। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কৌশলনগর বাজার এলাকায় প্রচার করছিলেন তিনি। সেখানে কুড়ুল দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিল মাওবাদীরা। তার পরই এই ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Maoists Attack)

ছত্তীসগঢ়ে দু'দফায় বিধানসভা নির্বাচন রয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ ৭ নভেম্বর। দ্বিতীয় দফায় ১৭ নভেম্বর ভোটগ্রহণ। আগামী ৭ নভেম্বর নারায়ণপুরে ভোটগ্রহণ রয়েছে। তার আগেই সেখানকার সহ-সভাপতিকে খুন করা হল। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন: PM Modi : 'আরও ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন', ৫ রাজ্যে ভোটের মুখে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

রতনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা ওম মাথুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'প্রচার চলাকালীন ছত্তীসগঢ়ে নারায়ণপুর বিধানসভার আহ্বায়ক এবং জেলা সহ-সভাপতি রতন দুবেকে নৃশংস ভাবে খুন করেছে মাওবাদীরা। এই ঘটনায় শোকগ্রস্ত আমি। গোটা দল এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করে'।

এই প্রথম নয় যদিও, গত ২০ অক্টোবর বিজেপি কর্মী বিরজু তারম খুন হন ছত্তীসগঢ়ে। মহলা-মানপুর-অম্বাগড় চৌকি জেলার সরখেড়া গ্রামে তিনিও মাওবাদীদের হাতে খুন হন। সেই ঘটনার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই এই ঘটনা। রতন যে নারায়ণগড়ের সহ-সভাপতি ছিলেন, প্রথম দফায় সেখানে ভোটগ্রহণ রয়েছে। ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৩ ডিসেম্বর। তার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget