এক্সপ্লোর

PM Modi : 'আরও ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন', ৫ রাজ্যে ভোটের মুখে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Modi Attacks Congress: এর পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে নিশানা শানান। মানুষকে গরিকে করে রাখতে চায় কংগ্রেস, এই অভিযোগ করেন মোদি

দুর্গ/রতলাম : গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। চলতি মাসে পাঁচ রাজ্যে ভোটের আগে, এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গ ও রতলামে ভোট প্রচারে গিয়ে এই ঘোষণা করেন। এর পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে নিশানা শানান। মানুষকে গরিকে করে রাখতে চায় কংগ্রেস, এই অভিযোগ করেন মোদি।

দুর্গের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি, দেশের ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আর ৫ বছর বাড়াবে বিজেপি সরকার। আপনাদের আশীর্বাদ এবং স্নেহ আমাকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জোগায়।" রতলামেও একই ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, "বিনামূল্যে রেশন মোদির গ্যারান্টি।"

 

গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে আগামী এক বছর ৮১ কোটির বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। এরপর আজ ভোটপ্রচারে গিয়ে আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এর ফলে গরিবরা যে টাকা বাঁচাবেন সেটা তাঁদের অন্যান্য চাহিদা মেটাতে কাজে লাগে যাবে। মোদির গ্যারান্টি মানে সেই আশ্বাস পূরণ হবে।"  

ছত্তীসগঢ়ের দুর্গের সভা থেকে বিজেপির নেতৃত্বে কীভাবে সেরাজ্য তৈরি হয়েছিল, সেকথা স্মৃতি রোমান্থন করেন প্রধানমন্ত্রী। বলেন, "এ রাজ্যের উন্নতি নিশ্চিত করবে বিজেপি।"  এরপরই সুর চড়ান কংগ্রেসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস গরিবকে প্রতারণা ছাড়া কিছু দেয়নি। গরিবদের কখনোও সম্মান করে না কংগ্রেস। গরিবের যন্ত্রণা-কষ্ট কংগ্রেস বোঝে না।"

ইস্তাহারে বিজেপির দেওয়া আশ্বাস রাজ্যের মানুষের স্বপ্ন পূরণ করবে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী বলেন, "ছত্তীসগঢ় বিজেপির পুরো দলকে অভিনন্দন জানাতে চাই। কারণ, তারা গতকাল যে ইস্তাহার প্রকাশ করেছে তাতে আপনাদের স্বপ্ন পূরণ হবে। এই ইস্তাহারে, ছত্তীসগঢ়ে আমাদের মা-বোন, যুবক ও কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিজেপির ট্র্যাক রেকর্ড এটাই যে, আমরা যেটা বলি সেটা করি।" 

এরপরই বেটিং অ্যাপের প্রসঙ্গ তুলে ছত্তীসগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে একহাত নেন। 

সেরা শিরোনাম

Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

ভিডিও

Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget