এক্সপ্লোর

পোস্টার ছেঁড়ায় ১০ বছরের বালককে হাত-পা বেঁধে শাস্তি

ক্যানিং (দক্ষিণ ২৪ পরগনা): হালিশহরের পর ক্যানিং পূর্ব ফের আক্রান্ত শৈশব। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থীর পোস্টার ছেড়ার মাশুল। বালককে মারধর। পুলিশের দ্বারস্থ হওয়ায় হুমকি। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাড়ার কাকুর এই কথাটা কিছুতেই ভুলতে পারছে না একরত্তি ছেলেটা! বারবার নিজের হাত-পায়ের কালশিটে-গুলোর দিকে দেখছিল, আর প্রশ্ন করছিল, ‘কী এমন করেছি আমি, যার জন্য কাকু এভাবে বলল যে মেরে ফেলব! পোস্টার কেন ছিড়েছিস?’ এই খুদে প্রাণ রাজনীতি বোঝে না। রাজনীতির রং চেনে না। ভোটের লড়াইও জানে না! রাজনৈতিক বৃত্তের বাইরে থেকেও, সেই নিষ্পাপ প্রাণই আশঙ্কিত রাজনীতির অশান্তিতে! তার অপরাধ? ভোটের জন্য স্কুল ছুটি থাকায়, সক্কাল সক্কাল খেলতে বেরিয়েছিল। বড়দের ঘুড়ি ওড়াতে দেখে, ইচ্ছে হয়েছিল তারও। কিন্তু, টাকা কোথায়! ঘুড়ি কিনবে কী করে! তাই, ভেবেছিল, দেওয়ালে লাগানো পোস্টার দিয়েই ঘুড়ি বানিয়ে আকাশে ওড়াবে! কিন্তু, খুদে মনের এই ভাবনাকে খোলামনে নিতে পারেনি বড়রা। সে বলে, ঘুড়ি ওড়াব বলে পোস্টার ছিড়ছিলাম। আমারে বেঁধে নিয়ে গেল, মারল। বেঁধে রাখল! পরিবারের অভিযোগ, বাড়ির দেওয়াল থেকে পোস্টার ছেঁড়ায়, বাচ্চাটির দিকে রে রে করে তেড়ে আসে তৃণমূল কর্মীরা। বেধড়ক মারধরের পর মুখ-পা বেঁধে তাকে ফেলে দেয় পাশের খেতে। দিনভর খোঁজাখুঁজির পর, বিকেলে খেত থেকে বাচ্চাটিকে উদ্ধার করে পরিবার। তাদের দাবি, তখনও কাপড় দিয়ে তার মুখ বাঁধা ছিল। পায়ে বাঁধা ছিল নাইলনের দড়ি। ভোটে জিততে চায়নি, কারও ভোট কেড়েও নিতে চায়নি! সে তো শুধু খেলতে চেয়েছিল! সামান্য এই চাওয়াই ক্যানিং পূর্বের এই বাসিন্দাকে পৌঁছে দিয়েছে হাসপাতালে! তবে, এরথেকে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল! এবিষয়ে প্রশ্ন করা হলে, অভিযুক্ত তৃণমূল কর্মীর দাবি, খুদে এই প্রাণ গোটাটাই করেছে চক্রান্ত করে! সত্যি! কী বিচিত্র এই বঙ্গ! নিজের ব্যথার কথাটুকুও যে ঠিক করে বলতে পারছে না, সে নাকি পোস্টার ছিড়েছে চক্রান্ত করে! ঘটনায় ৬ তৃণমূল কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও গ্রেফতার হয়নি কেউ! পুলিশের দাবি, তারা অভিযুক্তদের খুঁজেই পাচ্ছে না! অথচ এবিপি আনন্দর ক্যামেরা দিব্য খুঁজে পেল তাদের একজনকে। এমনকী, ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকারও করল সে! এলাকার তৃণমূল প্রার্থী তো সব অভিযোগকেই মিথ্যা বলে দাবি করেছেন। এই প্রথম নয়! এর আগেও রাজনীতির আঘাত নেমেছে শৈশবের উপর! পঞ্চম দফার ভোটে। বীজপুরে সিপিএম সমর্থক পরিবারের ওপর হামলার সময়, লাঠিপেটা করা হয় সাড়ে তিন বছরের শিশুকে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বীজপুরের পর এবার ক্যানিং পূর্ব! ফের আক্রান্ত শৈশব!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News:
"অনেক সংযম দেখিয়েছি আমরা, ১৫ বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না", হুমকি রাজ্যের জয়ী তৃণমূল প্রার্থীর !
BJP Jhalmuri: নবান্নে দায়িত্ব গ্রহণ করল বিজেপির সরকার, মোদির ঝালমুড়ি খাওয়াকে সামনে রেখেই পালিত হল ‘ঝালমুড়ি উৎসব’
নবান্নে দায়িত্ব গ্রহণ করল বিজেপির সরকার, মোদির ঝালমুড়ি খাওয়াকে সামনে রেখেই পালিত হল ‘ঝালমুড়ি উৎসব’
Suvendu Adhikari PA Murder: শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে কোটি টাকার সুপারি! কীভাবে তদন্ত করবে CBI?
শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে কোটি টাকার সুপারি! কীভাবে তদন্ত করবে CBI?
West Bengal Police: বারুইপুর পশ্চিমের প্রার্থীকে মারধরের অভিযোগ, সাসপেন্ড বারুইপুর থানার IC সহ ২
বারুইপুর পশ্চিমের প্রার্থীকে মারধরের অভিযোগ, সাসপেন্ড বারুইপুর থানার IC সহ ২

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget