এক্সপ্লোর

Bhagabangola By-Election 2024: ভগবানগোলা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কে পেলেন টিকিট ?

By-Election 2024 : গত ১৬ ফেব্রুয়ারি ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুতে এই আসন খালি হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট ঘোষণার দিনই এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে।

রাজীব চৌধুরী, ভগবানগোলা : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্য়ে রয়েছে এরাজ্যের বরানগরের পাশাপাশি ভগবানগোলা। সেই ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে (Bhagabangola By Election 2024) এবার প্রার্থী ঘোষণা করল কংগ্রেস (Congress)। প্রার্থী হলেন ভগবানগোলা ২ ব্লক কংগ্রেসের সভাপতি অঞ্জু বেগম। 

গত ১৬ ফেব্রুয়ারি ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুতে এই আসন খালি হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট ঘোষণার দিনই এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে। ৭ মে তৃতীয় দফার লোকসভা ভোটের দিন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার এবং তৃণমূল কংগ্রেসের রিয়াত হোসেন সরকার। রবিবার সর্বভারতীয় কংগ্রেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কংগ্রেস প্রার্থীর নামও ঘোষণা করে দিল। প্রার্থীদের নাম ঘোষণা করার আগে সিপিএম এবং কংগ্রেস পৃথক মিছিল করেছিল। কিন্তু এবার এই উপনির্বাচনে বাম-কং জোট হবে কি না সেটা সময়ের অপেক্ষা।

দিনকয়েক আগে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের সমর্থনে প্রচারের সময় হামলার অভিযোগ ওঠে। বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় গাড়িতে ছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি। যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।

এদিকে এদিন লোকসভা ভোটে আরও ৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বনগাঁয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। ঘাটালে কংগ্রেস প্রার্থী করেছে পাপিয়া চক্রবর্তীকে। এখনও পর্যন্ত ১৩টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।

এদিকে গত শুক্রবার আরও পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এর মধ্য়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রতীকউর রহমানকে। অর্থাৎ এই কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই হতে চলেছে। বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন CPM বিধায়ক নিরাপদ সর্দারকে। যাঁকে সন্দেশখালিকাণ্ডের পর পুলিশ গ্রেফতার করেছিল। পরে হাইকোর্ট তাঁকে জামিন দেয়। এছাড়া ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। বারাসাতে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ। ঘাটালে বামেদের হয়ে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্য়ায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget