এক্সপ্লোর

Bengal Election 2026 : দিকে দিকে বিক্ষোভের জের, ৭ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলে দিল কংগ্রেস

Election 2026 : প্রার্থী নিয়ে দিকে দিকে এই বিক্ষোভের জেরে এবার সাতটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে দিল কংগ্রেস।

কলকাতা : বিক্ষোভ। তর্কাতর্কি। হাতাহাতি থেকে সংঘর্ষ। গত ১ এপ্রিল প্রার্থী নিয়ে কোন্দল চরমে উঠেছিল। সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেও এই পরিস্থিতি ঠেকাতে পারেনি শতাব্দী-প্রাচীন দল। প্রার্থী নিয়ে দিকে দিকে এই বিক্ষোভের জেরে এবার সাতটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে দিল কংগ্রেস। নতুন করে কারা পেলেন টিকিট ? West Bengal Election 2026

কোন কোন কেন্দ্রে প্রার্থী বদল করল কংগ্রেস ?

নদিয়া নাকাশিপাড়া ও চাপড়ায় প্রার্থী বদল করা হয়েছে। নাকাশিপাড়ায় কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হলেন শেখ তাহির। এর আগে নাকাশিপাড়ায় কংগ্রেস মনোনীত করেছিল গোলাম কিবরিয়া মণ্ডলকে। চাপড়ায় রাহিদুল মণ্ডলের জায়গায় কংগ্রেস প্রার্থী হলেন আসিফ খান। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বর্ণালী নস্করের জায়গায় কংগ্রেস প্রার্থী হলেন সুনয়না বিশ্বাস। হাওড়ার মন্দিরবাজারে ডঃ কৌশিক বৈদ্যর জায়গায় কংগ্রেস প্রার্থী চাঁদ সর্দার। এর পাশাপাশি প্রার্থী বদল করা হয়েছে পূর্ব বর্ধমানের রায়না, কেতুগ্রাম ও আউশগ্রামেও। রায়নায় অনীক সাহার জায়গায় কংগ্রেস প্রার্থী হয়েছেন পম্পা মালিক। কেতুগ্রামে মহম্মদ মফিরুল কাসেমের বদলে কংগ্রেস প্রার্থী আবু বক্কর। অন্যদিকে, আউশগ্রামে নিশা বড়ালের জায়গায় প্রার্থী তাপস বড়াল।

২০ বছর পর পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর সেই প্রার্থী নিয়েই দিনকয়েক আগে কোন্দল চরমে ওঠে। টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগে ওঠে। এনিয়ে দিনকয়েক আগে ক্ষোভ আছড়ে পড়েছিল প্রদেশ কংগ্রেসের (Pradesh Congress) সদর দফতর বিধান ভবনে। বাইরে ফ্লেক্স টাঙানো হয় ওইদিন। তাতে লেখা ছিল- টিকিট চোর, গদি ছোড় ! বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের সঙ্গে দলীয় কর্মীদের মারামারিতে, এক কংগ্রেস কর্মীর মাথা রড দিয়ে মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। শেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের একাংশ ! 

অভিযোগ ওঠে, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মারধর করেন কংগ্রেস কর্মীরা। চেয়ার দিয়ে মারার পাশাপাশি চলে ধাক্কাধাক্কি, ঘুষি ! প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে এই পরিস্থিত চলার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধান ভবনে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে কংগ্রেস ! অবশেষে সাত কেন্দ্রে প্রার্থী বদলে দিল তারা। Congress News Update 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget