এক্সপ্লোর

‘নিরাপদ’ ওয়েনাড় আসন থেকেও লোকসভা ভোটে প্রার্থী হতে রাহুলকে প্রস্তাব কেরল কংগ্রেসের

নয়াদিল্লি: রাহুল গাঁধীকে ওয়েনাড় কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ার প্রস্তাব দিল কেরল কংগ্রেস। অমেঠিতে এবার রাহুলকে জোর টক্কর দিতে কোমর বেঁধে নামছেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার কেরলের পাথনামাথিত্তায় সাংবাদিকদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইসিসির সাধারণ সম্পাদক ওমেন চন্ডী জানান, কেরল প্রদেশ কংগ্রেস কমিটি কংগ্রেস সভাপতিকে ওয়েনাড় থেকে লোকসভা ভোটে প্রার্থী হতে আবেদন করেছে। তিনি অবশ্য এখনও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি। ওয়েনাড় কংগ্রেসের নিরাপদ আসন। ওখানে রাহুলকে দাঁড়ানোর সুযোগ করে দিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী টি সিদ্দিক সরে দাঁড়াচ্ছেন বলে খবর। অমেঠিতে রাহুল কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারেন, এহেন আশঙ্কা করেই কি তাঁকে দক্ষিণের রাজ্য থেকে জিতিয়ে আনার চেষ্টা চলছে, এই জল্পনা সত্ত্বেও কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালার দাবি, অমেঠিতে রাহুল লড়বেন, বড় ব্যবধানেই জিতবেন। কেরলে ২০টির মধ্যে ১৬টি লোকসভা আসনে লড়ছে কংগ্রেস। গতকাল রাতে কংগ্রেস কেরলে প্রার্থীতালিকা প্রকাশ করলেও ওয়েনাড় ও ভাডাক্কারা কেন্দ্র দুটি বাদ রাখা হয়। ওমেন চন্ডীর অভিমত, ওয়েনাড় রাহুলের পক্ষে সবচেয়ে নিরাপদ আসন হবে। তিনি সত্যিই ওখানে প্রতিদ্বন্দ্বিতা করলে গোটা দক্ষিণ ভারতে ইতিবাচক প্রতিক্রিয়া হবে। আমরা আশাবাদী, উনি সম্মতি দেবেন। কোট্টায়মে চেন্নিথালা জানান, দলের ভোটপ্রচারের সূচনা করতে রাহুল যখন কেরলে এসেছিলেন, তখন তিনি তাঁকে ওয়েনাড় থেকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিলেন। এ নিয়ে এ কে অ্যান্টন সমেত দলের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। চেন্নিথালা বলেন, আবারও আমি ওনাকে ওয়েনাড় থেকে ভোটে লড়ার আবেদন করছি। কংগ্রেস সভাপতি দক্ষিণ এবং উত্তর ভারতে একইসঙ্গে ভোটে লড়লে জাতীয় সংহতি, ঐক্য শক্তিশালী হবে।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget