এক্সপ্লোর

কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকে ‘বিভ্রম’, ‘নিজেকে জাহির করা’ বলে কটাক্ষ, প্রতিশ্রুতি না পালনে কং, বিজেপির পার্থক্য নেই, অভিযোগ মায়াবতীর

লখনউ: কংগ্রেসের গতকাল ঘোষিত লোকসভা নির্বাচনের ইস্তাহারকে ‘শো অফ’ অর্থাত্ ‘নিজেদের জাহির করা’ বলে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতী। ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণ না করার প্রশ্নে কংগ্রেস, বিজেপির কোনও পার্থক্য নেই বলেও ট্যুইটে অভিযোগ করেছেন তিনি। মায়াবতীর মতে, অতীতের রেকর্ডের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রতিশ্রুতির কোনও বিশ্বাসযোগ্যতাই নেই। দলিত নেত্রীর বক্তব্য, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ওদের আগের প্রতিশ্রুতিগুলির মতোই লোকদেখানো, বিভ্রম বলে মনে হয়। নিজেদের দেওয়া প্রতিশ্রুতিরই উল্টো কাজকর্মের জন্য কংগ্রেসের আর কোনও বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই জনগণের কাছে। প্রতিশ্রুতির খেলাপ করায় কংগ্রেস, বিজেপির কোনও প্রভেদ নেই। রাহুল গাঁধী গতকাল কংগ্রেসের ভোটের ইস্তাহার প্রকাশ করে জানান, ক্ষমতায় এলে কাজের সৃষ্টি করা, কৃষকদের সমস্যা, অভাব অভিযোগ নিরসনে গুরুত্ব দেওয়া, একই হারের নমনীয় জিএসটি চালু করা, দরিদ্রতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়া, এগুলিই হবে তাঁদের অগ্রাধিকার। তার সমালোচনা করলেন মায়াবতী। বিজেপি উত্তরপ্রদেশে সপা-বসপা-আরএলডি জোটকে ভয় পাচ্ছে বলে দাবি করে মায়াবতী বলেছেন, ওরা এতটাই আতঙ্কিত যে, কোনও ইস্যুর ওপর নয়, অযথা জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জাতপাতগন্ধী মন্তব্য করছে। ওদের কথায় যেন প্ররোচিত না হন কেউ, ভোটে ভাল ফল করেই ওদের যোগ্য জবাব দিতে হবে।

সেরা শিরোনাম

Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget