এক্সপ্লোর

BJP Minister List : শুভেন্দু অধিকারীর পরেই শপথ দিলীপ, অগ্নিমিত্রার, আর কে কে শপথ নিলেন ? কোন মন্ত্রক পাচ্ছেন?

শপথ নিলেন দিলীপ ঘোষ। এরপর শপথ নেবেন অগ্নিমিত্রা পাল। 

কলকাতা : 'আমি শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনও বিষয়ে, যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা আমি মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যে রূপ আবশ্যক হইতে পারে, তদ ব্যতিরেকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।'

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্ত্রিসভার পাঁচ জন সদস্যর নাম এদিন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একজন উত্তরবঙ্গের, বাকি চার জন দক্ষিণবঙ্গের। এই পাঁচ মন্ত্রীর মধ্যে যেমন রয়েছে আদিবাসী মুখ, 
তেমনই মতুয়া মুখও আছে।
শনিবার আর কারা কারা শপথ নিলেন - 

  • শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক 
     শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,১০৫ ভোটে পরাজিত করেছেন। নন্দীগ্রাম কেন্দ্রে নিজের পুরনো দুর্গ নন্দীগ্রামে তিনি তৃণমূলের পবিত্র কর-কে ৯,৬৬৫ ভোটে হারিয়েছেন।
  • দিলীপ ঘোষ, খড়গপুর সদরের বিধায়ক 
    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ খড়্গপুর সদর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন।  খড়্গপুর সদর  কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারকে ৩০,৫০৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। 

  • অগ্নিমিত্রা পাল, আসানসোন দক্ষিণের বিধায়ক 
    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (BJP)-র প্রার্থী অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।  তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের (TMC) তাপস বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন ৪০,৮৩৯ ভোটে। 

  • অশোক কীর্তনীয়া , বনগাঁ উত্তরের বিধায়ক 
    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর (SC) কেন্দ্র থেকে  অশোক কীর্তনীয়া  নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে তিনি পরাজিত করেছেন ৪০,৬৭০ ভোটে। 

  • ক্ষুদিরাম টুডু, রানিবাঁধের বিধায়ক 
    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রানিবাঁধ কেন্দ্র থেকে ক্ষুদিরাম টুডু  নিকটতম প্রতিদ্বন্দ্বী  তৃণমূলের  তনুশ্রী হাঁসদাকে ৫২,২৬৯ ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন। 

  • নিশীথ প্রামাণিক, মাথাভাঙার বিধায়ক 
    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, মাথাভাঙা (SC) কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন। 

    আরও পড়ুন  : শপথগ্রহণের মঞ্চে নবতিপর মাখন লাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী মোদি, কে তিনি?

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও, রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি।
    তবে ৭৭ আসনে জিতে বিরোধী দলের জায়গা করে নেয় বিজেপি। আর বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী।
    অনেক বিধায়কই তৃণমূলের ছত্রছায়ায় চলে যান। ৭৭ থেকে আরও কমতে থাকে বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু বাকিদের নিয়েই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান শুভেন্দু অধিকারী। যার স্বীকৃতি হিসেবে এবারের বিধানসভায় তাঁকে নন্দীগ্রামের পাশাপাশি, ভবানীপুরেও প্রার্থী করে বিজেপি। প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায়।
    ২০২১-এর পর '২৬... আবার জায়েন্ট কিলার...শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর , উভয় কেন্দ্র থেকেই বড় ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন তিনি।  মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তাঁর হোম-গ্রাউন্ড ভবানীপুরে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget