এক্সপ্লোর

Dilip Ghosh : নন্দীগ্রামে শুভেন্দুর পাশে দিলীপ, খড়গপুরে দিলীপের পাশে শুভেন্দু, মনোনয়নে নজরকাড়া যুগলবন্দি

শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এদিন দিলীপের সঙ্গে রইলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। 

খড়গপুর : মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই নন্দীগ্রামে নিজের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । সঙ্গে ছিলেন এই রাজ্যে এখনও  পর্যন্ত বিজেপির সফলতম প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। আর আজ, শনিবার, খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ণাঢ্য মিছিলে সঙ্গী হলেন শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে গেরুয়া মিছিল দেখেছিল কলকাতা।

 হুড খোলা ট্যাবলো দিলীপ - শুভেন্দু 

শনিবার দিলীপ ঘোষের মিছিল ঘিরে জমজমাট ছিল গোলবাজারের এলাকা। গেরুয়া পতাকা হাতে হাঁটলেন বহু বহু কর্মী ও সমর্থক। সুসজ্জিত হুড খোলা ট্যাবলো, গেরুয়া ফুলের পাপড়িতে সেজে উঠেছিল ব়্যালি। খড়গপুরের মানুষকে  হাত নেড়ে অভিবাদন জানালেন দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে তিনি জয় পাননি দুর্গাপুর-আসানসোল কেন্দ্র থেকে। কিন্তু খড়গপুরের সঙ্গে তাঁর অতীতের সংযোগ। তাই আত্মবিশ্বাসী মেজাজেই এগিয়ে গেলেন তিনি। বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে বলতে , খোস মেজাজেই মনোনয়ন জমা দিতে এগোলেন তিনি। 

আরও পড়ুন :

বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দুই? ভবানীপুরে কী হবে ফল? প্রশ্ন শুনেই দিলীপের স্পষ্ট জবাব ....

মিছিলের তোরজোর ছিল সকাল থেকেই। রাস্তায় কর্মী-সমর্থকদের ভিড় ঠেলে দিলীপ যখন পৌঁছলেন, তখন  দ্বিপ্রহর। জমজমাট রোড শো করে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন  খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। 

শনিবার দিলীপের মিছিল শুরু হয় খড়গপুর রাম মন্দির থেকে। পুজো দিয়ে যাত্রা শুরু করেন তিনি। দুপুরে মিছিল পৌঁছয় খড়গপুর মহকুমা শাসকের দফতরে। সেখানেই মনোনয়ন জমা দেন দিলীপ। 

শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে ছিলেন দিলীপ আর দিলীপের সঙ্গে রইলেন শুভেন্দু। আর উল্লেখযোগ্য ভাবে দুজনের মনোনয়ন জমা দেওয়ার সময়ই রইলেন সর্বভারতীয় স্তরের হেভিওয়েড নেতা-নেত্রীরা। দুই দিন আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ জানান, বিজেপি কোনও দিন মুখ্যমন্ত্রীর মুখ প্রোজেক্ট করে ভোটে লড়ে না ... যা হবে ভোটের ফলাফল দেখে হবে।  সর্বভারতীয় নেতারা ঠিক করে নেন কার মনোনয়নে কোন কোন নেতা থাকবেন। 

এখন দেখার ২৩ এপ্রিল মানুষ দিলীপের পক্ষে থাকেন কি না। অপেক্ষা সময়ের।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget