এক্সপ্লোর

Dilip On Suvendu:বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দুই? ভবানীপুরে কী হবে ফল? প্রশ্ন শুনেই দিলীপের স্পষ্ট জবাব ....

দিলীপ ঘোষের বক্তব্য,  সর্বভারতীয় নেতারা ঠিক করে নেন কার মনোনয়নে কোন কোন নেতা থাকবেন।

কলকাতা
: ২০২১-এ নন্দীগ্রামের পর ২০২৬-এ ভবানীপুরে মুখোমুখি লড়াই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। গতবার জিতেছিলেন শুভেনদু অধিকারী। এবার কী হবে? এই প্রশ্নই এখন লোকের মুখে মুখে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে ভবানীপুরে। ফল জানা যাবে চৌঠা মে। আর ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে নন্দীগ্রামে। সেই কেন্দ্রে আগেই মনোনয়ন জমা করেছেন শুভেন্দু অধিকারী, সেদিন তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। এবার ভবানীপুরে তিনি মনোনয়ন পেশ করবেন। শোনা যাচ্ছে, এদিন বিরাট ব়্যালি করে মনোনয়ন জমা করবেন শুভেন্দু। তাঁর হয়ে ব়্যালি করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে কি এবার বিজেপির প্রোজেক্টেড মুখ্যমন্ত্রী-মুখ শুভেন্দু অধিকারীই? এই প্রশ্নই এখন মানুষের মনে। একই প্রশ্ন রাখা হয়েছিল, খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছেও। তিনি কী বললেন? 

শুভেন্দুর মুখ্যমন্ত্রী-মুখ বিজেপির? 

দিলীপ ঘোষ জানালেন, বিজেপি কোনওদিন মুখ্যমন্ত্রীর মুখ সামনে রেখে ভোটে লড়ে না। তাঁর মতে, যা ঠিক করে, পার্টিই ঠিক করে।  যা হবে ভোটের ফলাফল দেখে হবে। দিলীপ ঘোষের বক্তব্য,  সর্বভারতীয় নেতারা ঠিক করে নেন কার মনোনয়নে কোন কোন নেতা থাকবেন। আর কে মুখ্যমন্ত্রী হবেন, তাও দলই ঠিক করে। হয়ত এমন কাউকে মুখ্যমন্ত্রী করা হয়, যাঁর মুখ মানুষ চেনে না। তাই এখনই এ বিষয়ে মন্তব্য করা যাবে না। 

কিন্তু এবার ভবানীপুরো কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারবেন শুভেন্দু অধিকারী? দিলীপের স্পষ্ট উত্তর, 'ভবানীপুরে গুজরাতির সংখ্যা প্রচুর। ওঁরা জানেন গুজরাত কীভাবে এগিয়ে যাচ্ছে। আর বাংলা কীভাবে নরক হয়ে গেছে। ' তাই শেষমেষ মানুষের উপরই ভরসা রাখছেন দিলীপ। বলছেন, 'যা করবে মানুষ করবে। আমরা মানুষের সঙ্গে আছি। '            

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী  মনোনয়ন জমা দেবেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সঙ্গে যাবেন। তার থেকেই অনেকের ধারণা হয়ত শুভেন্দুই বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী-মুখ।  বিজেপি তার অঘোষিত নীতি অনুসারে আসন্ন নির্বাচনের জন্য কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সামনে আনেনি। তবে ভবানীপুর আসনের জন্য শুভেন্দু যখন মনোনয়ন জমা দেবেন,  শাহ তাঁর সঙ্গে থাকবেন। বিশাল শোভাযাত্রায় অংশ নেবেন। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, মনে করছেন অনেকেই।  অমিত শাহ বুধবার রাতে কলকাতায় পৌঁছবেন বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget