এক্সপ্লোর

Dilip Ghosh: 'বহু মানুষ তৃণমূল না হওয়ার জন্য বিনা কারণে কষ্ট পেয়েছেন', রাজ্যে প্রথমবার বিজেপির সরকার, কী বলছেন দিলীপ ঘোষ ?

Dilip Ghosh Oath Taking Ceremony: এদিন শপথ গ্রহণের আগে দিলীপ ঘোষ বলেছেন, 'এর জন্য আমাদের ৭৫ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। শ্যামাপ্রসাদের বলিদানকে, স্বপ্নকে সফল করার জন্য আমরা চেষ্টা করেছি।'

কলকাতা : পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বিজেপি। তার প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল রাজ্য। আজ ৯ মে শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ঠিক তাঁর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। এবছরের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর থেকে জয়ী হয়েছেন তিনি। কোন দফতর তিনি পেতে চলেছেন তা এখনও ঘোষণা করা হয়নি। 

এদিন শপথ গ্রহণের আগে দিলীপ ঘোষ বলেছেন, 'এর জন্য আমাদের ৭৫ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। শ্যামাপ্রসাদের বলিদানকে, স্বপ্নকে সফল করার জন্য আমরা চেষ্টা করেছি। একের পর এক আমাদের রাজ্য সভাপতি নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। বহু কর্মী, ৩২১ জন কর্মীকে বলিদান দিতে হয়েছে। তারপরে মানুষের আশীর্বাদে বিজেপি আজ ক্ষমতায় এসেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করছি। যাঁরা বলিদান দিয়েছেন, তাঁদের স্মরণ করছি। 'বহু মানুষ তৃণমূল না হওয়ার জন্য বিনা কারণে কষ্ট পেয়েছেন। তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং বিজেপির উপর, আমাদের পার্টির উপর ভরসা রাখতে বলছি। মানুষের ইচ্ছাই আমাদের ইচ্ছা। সেটা প্রতিফলিত করার দায়িত্ব আমাদের। খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে, সমাধান হবে। আপনারাও পরিবর্তন দেখতে পাবেন।' 

মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ থেকে ভোটে জয়ী হয়েছেন তিনি 

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হল ইতিহাস। রাজ্যের প্রথম বিজেপি সরকার। শনিবার ব্রিগেডে একে একে শপথ নিলেন মন্ত্রীরা। আর এই সব যদি ইতিহাসের এক একটা পাতা হয়, তাহলে অবশ্যই সেই ইতিহাসের একটা অধ্যায় হয়ে থেকে যাবেন একজনই, শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে এদিন ব্রিগেডে শপথ নিলেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও, রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে ৭৭ আসনে জিতে বিরোধী দলের জায়গা করে নেয় বিজেপি। আর বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। 

অনেক বিধায়কই তৃণমূলের ছত্রছায়ায় চলে যান। ৭৭ থেকে আরও কমতে থাকে বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু বাকিদের নিয়েই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান শুভেন্দু অধিকারী। তার স্বীকৃতি হিসেবে এবারের বিধানসভায় তাঁকে নন্দীগ্রামের পাশাপাশি, ভবানীপুরেও প্রার্থী করে বিজেপি। প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায়। দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন তিনি। শুক্রবারই অমিত শাহর উপস্থিতিতে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুকে বেছে নেন জয়ী বিজেপি বিধায়করা। আজ ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget