এক্সপ্লোর

Dilip Ghosh: এগিয়ে দিলীপ ঘোষ, খড়গপুর সদরের গণনাকেন্দ্রের বাইরে 'জয় শ্রী রাম' স্লোগান, উদযাপন শুরু বিজেপির!

West Bengal Election 2026: আজ কাউন্টিং সেন্টার থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, খড়গপুর সদর থেকে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ

খড়গপুর সদর: ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ট্রেন্ড, তবে এখনও অনেকটা অংশের কাউন্টিং বাকি। খড়গপুর সদর থেকে এগিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই আসনে জয়লাভ করা নিয়ে, যথেষ্ট আত্মপ্রত্যয়ী ছিলেন দিলীপ। আজ সকালে এসেও তিনি ঘুরে দেখে গিয়েছেন, কাউন্টিং সেন্টার। এর আগে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছিলেন, 'মার্জিন ভালই হবে বলে আশা করছি। আমরা টার্গেট রেখেছি ১ লক্ষ। খড়গপুরের মানুষের কাছে ১ লক্ষের দাবি রেখেছি আমরা। নিশ্চয়ই তাঁরা এই দাবি পূরণ করবেন।' কিন্তু এ তো গেল খড়গপুরের কথা। গোটা রাজ্যে বিজেপি-র ফল কী হবে? দিলীপ বলেন, 'একতরফা হবে রেজাল্ট। দেখে রাখুন। নতুন সরকার হবে।'

খড়গপুর সদরে এগিয়ে দিলীপ ঘোষ

আজ কাউন্টিং সেন্টার থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, খড়গপুর সদর থেকে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। আর এই খবর প্রকাশ্যে আসতেই, কাউন্টিং সেন্টারের বাইরে রীতিমতো উদযাপন শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা। এদিন কাউন্টিং সেন্টারের থেকে দূরত্ব রেখেই, খড়গপুর সদরের বাইরে জমায়েত হয়েছিলেন বিজেপির সমর্থকেরা। সেন্টারের বাইরে শুরু হয় 'জয় শ্রী রাম' ধ্বনি ও উদযাপন। তবে এখন সবেমাত্র কাউন্টিং শুরু হয়েছে। জয়ের হাসি শেষমেষ হাসবেন কে, সেটা এখনও সময়ের অপেক্ষা। 

আরও পড়ুন: Bengal Assembly Election 2026 Live Results: মালদায় মৌসম-সহ ২টি আসনে এগিয়ে কংগ্রেস, তৃণমূল-বিজেপি কে কোথায়?

অপেক্ষার অবসান। ২০২৬-এ বঙ্গের কুর্শিতে কে,  সেই উত্তর জানা যাবে আজই। এবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হয়েছে। নজিরবিহীনভাবেই মানুষ এবার ভোটে অংশগ্রহণ করেছেন। কার্যত রেকর্ড ভোট পড়েছে এবার পশ্চিমবঙ্গে। ২০১১ সালের ভোটদানের হারকেও পার করে দিয়েছে,  ২০২৬ সাল। ২০১১ সালেই সিপিএম সরকারের পতন ও তৃণমূলের হাতে আসে বাংলার ক্ষমতা। এবারের নির্বাচনে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল,  বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে আসলেও,  এবারের ভোটে চূড়ান্ত অশান্তি,  প্রাণহানির মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেনি। সেই কারণেই মনে করা হচ্ছে,  এবারের নির্বাচন তুলনামূলকভাবে অনেকটাই স্বচ্ছ হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে এসে, ইভিএম-এ নিজের মতামত জানাতে পেরেছেন। ইতিমধ্যেই রাজ্যের  ৭৭টি কেন্দ্রে একসঙ্গে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। এবার ফলাফল জানার পালা।

আরও পড়ুন: Election 2026 News: 'ভোট কারচুপির পরিকল্পনা রয়েছে, আসলে ভয় পেয়েছে বলেই এই...', বিস্ফোরক অভিযোগ আনলেন অর্জুন সিংহ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget