এক্সপ্লোর

Dilip Ghosh : বাচ্চাদের পার্ক, ডাস্টবিন বানিয়ে দেবেন ! দায়িত্বে থাকা রেলকর্মীকে কড়া হুঁশিয়ারি দিলীপের

Loksabha Elections 2024 : 'চব্বিশ ঘণ্টার মধ্যে পরিষ্কার না করলে, ভোট দিতে হবে না, অন্য জায়গায় চলে যাবেন। ', দায়িত্বে থাকা রেলকর্মীকে কড়া হুঁশিয়ারি দিলীপের


কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee ) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে বিতর্কের শীর্ষে দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।  দলের পাশাপাশি, দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশনও।  ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেও তৃণমূলের বিরুদ্ধে মোটেও সুর নরম করেননি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবার দিলীপ ঘোষের রোষের মুখ এক রেল কর্মী। 

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র তাঁর কাছে নতুন মাঠ। নতুন পিচ বুঝতে প্রতিদিনই সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরোচ্ছেন । শনিবার বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডে প্রাতর্ভ্রমণে যান  দিলীপ ঘোষ। যোগ দেন চায়ের আড্ডায়। খেলেন ক্রিকেটও। পরে, স্থানীয় এক চিলড্রেন্স পার্কে যান তিনি। সেখানে গিয়ে দেখেন আশেপাশে জমে আছে নোংরা। ঝোপঝাড় চারিদিকে।  পার্কের অপরিষ্কার অবস্থা দেখেই চটে যান এই এলাকার বিজেপি প্রার্থী। পার্কটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। সামনে এক রেলকর্মীকে পেয়ে কড়া হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ - ' বাচ্চাদের পার্ককে ডাস্টবিন বানিয়ে রেখেছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে পরিষ্কার না করলে, ভোট দিতে হবে না, অন্য জায়গায় চলে যাবেন। ' বুঝিয়ে দিলেন, দিলীপ আছেন নিজের মেজাজেই। 

এখানেই থামেননি তিনি। প্রশ্ন করেন, ' সপ্তাহে একদিন পার্ক পরিষ্কার করতে পারেন না? আমি তো ঝগড়া করি না, রেলমন্ত্রীকে টুইট করব। ' কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কালকের মধ্যে পার্ক পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এখানে ভোট দিতে পারবেন না। '   

আরও পড়ুন : রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ

এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেটও খেলেন দিলীপ ঘোষ। এদিন তিনি প্রতিপক্ষ কীর্তি আজাদকে নিশানা করে বলেন, 'আমি রিটায়ার্ডও নই, টায়ার্ডও নই। যে মাঠে যাই, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি'। বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদকে ব্যাট হাতেই হুঙ্কার দিলীপ ঘোষের। বর্ধমানে মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেটও খেললেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। অন্যদিকে, দিলীপ ঘোষকে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। বিজেপি নেতাকে লক্ষ্য করে তিনি বলেন,  মোদি বাংলার জন্য কী করেছেন, সেটা আগে বলুন।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget