এক্সপ্লোর

Loksabha Election 2024: আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ, কংগ্রেস সভাপতিকে চিঠি জেলা নেতৃত্বের

Congress: সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি

কলকাতা: পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বামেদের আসন সমঝোতা নিয়ে অসন্তুষ্ট প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ (Loksabha Election 2024)। কংগ্রেসকে বেছে বেছে কঠিন আসন ছাড়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিলেন চারটি জেলার কংগ্রেস সভাপতি।

কংগ্রেস সভাপতিকে চিঠি: মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে জোট পার্টি জিন্দাবাদ স্লোগান উঠেছে। কাস্তে হাতুড়ি তারার সঙ্গে হাত চিহ্নের পতাকাও দেখা যাচ্ছে। এই আবহেই সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিলেন দক্ষিণ কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ির জেলা কংগ্রেস সভাপতি এবং ঝাড়গ্রাম জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি।

চিঠিতে তাঁরা লিখেছেন, কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করছে বামেরা।উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া, নদিয়া, কলকাতা দক্ষিণ, ঝাড়গ্রামের মতো বেশ কিছু আসনে লড়তে চেয়েছিল কংগ্রেস। ওই সব আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি ছিল। কিন্তু ওই আসনগুলি কংগ্রেসকে ছাড়া হচ্ছে না। বদলে এমন আসন ছেড়ে রাখা হচ্ছে যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা অনেক কম।

জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাহুল গাঁধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের কাছেও চিঠির কপি পাঠিয়েছেন জেলা সভাপতিরা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, “তাহলে সমঝোতা কে করল? সিপিএম বলছে যে আমরা আলোচনা করেছি। আমাদের পার্টি সভাপতি বলছে আমার সঙ্গে আলোচনা না করে সিপিএম ঘোষণা করে দিয়েছে। সুতরাং আমরা তো অন্ধকারে আছে। কার সঙ্গে আলোচনা করে সিপিএম এক তরফা ঘোষণা করে দিল?’’

গত লোকসভা নির্বাচনে বহরমপুর ও মালদা উত্তর - এই দুটি লোকসভা আসনে জয়ী হয় কংগ্রেস। শূন্য় হাতে ফিরতে হয় সিপিএমকে। এবার আসন সমঝোতা করে করে নেমেছে দু দলই।কিন্তু জোট নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের একাংশের অসন্তোষের ছাপ কি ভোটে পড়বে?কংগ্রেস-সিপিএমের ভোট ট্রান্সফার কি ঠিকঠাক হবে? মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, “আমরা বাম-জাতীয় কংগ্রেস এবং আমরা চেষ্টা করছি একেবারে দার্জিলিংয়ের পাহাড় থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত নানান শক্তিকে, যারা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আর দুষ্কৃতীর বিরুদ্ধে। এই যে বাম এবং কংগ্রেসের মধ্য়ে সমঝোতা হল, রফা হল, তাতে আজকে বিজেপি হোক বা তৃণমূল হোক, একটা আসনও জিততে পারব না, সেই ব্য়বস্থা আমরা করব।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: মাকে টিকিট দিল বিজেপি, ব্রাত্য বরুণ, এবার কি নির্দল হওয়ার পথে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget