এক্সপ্লোর

Loksabha Election 2024: মাকে টিকিট দিল বিজেপি, ব্রাত্য বরুণ, এবার কি নির্দল হওয়ার পথে?

Varun Gandhi: পিলভিট থেকে টিকিট পাচ্ছেন না বরুণ গাঁধী, এমন গুঞ্জন ছিল। আর এই আবহে সংশ্লিষ্ট কেন্দ্রের বিদায়ী সাংসদকে টিকিট দিল না বিজেপি।

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) আরও ১১১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। কিন্তু মাকে টিকিট দিলেও ব্রাত্যই থেকে গেলেন ছেলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী লড়াই করবেন সুলতানপুর থেকে। পিলভিট কেন্দ্রে টিকিট পেলেন না মানেকা গাঁধীর ছেলে তথা ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ বরুণ গাঁধী (Varun Gandhi)। পরিবর্তে উত্তরপ্রদেশের মন্ত্রী জিতিন প্রসাদকে প্রার্থী করা হয়েছে পিলভিটে।

প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি: নজরে লোকসভা নির্বাচন। হাতে আর এক মাসও নেই। এবার পঞ্চম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। অন্ধ্রপ্রদেশে ৬, বিহারে ১৭, গোয়ায় ১, গুজরাতে ৬, হরিয়ানা ৪, হিমাচলপ্রদেশে ২, ঝাড়খণ্ডে ৩, কর্ণাটকে ৪, কেরলে ৪, মহারাষ্ট্রে ৩, ওড়িশায় ২১, রাজস্থানে ৭, সিকিমে ১, তেলেঙ্গানায় ২, পশ্চিমবঙ্গে ১৯, উত্তরপ্রদেশে ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। আর উত্তরপ্রদেশের এই প্রার্থীতালিকায় নাম নেই বিদায়ী সাংসদ বরুণ গাঁধীর। 

১৯৮৯ সাল এই পিলভিট কেন্দ্রে প্রথমবার লড়াই করেন বরুণের মা মানেকা গাঁধী। প্রায় ১ লক্ষ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। তারপর থেকে প্রতিবছর এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন গাঁধী পরিবারের সদস্য। ২০০৪ সাল পর্যন্ত পিলভিট কেন্দ্রে জিতে সাংসদ হয়েছেন মানেকা। ২০০৯ সালে ওই কেন্দ্রে বরুণ গাঁধী প্রার্থী করে বিজেপি। ওই বছর পিলভিট থেকে জিতে সাংসদ হন বরুণ। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথমবার ওই কেন্দ্রে নির্বাচনে দাঁড়িয়ে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ভোটে জিতেছিলেন তিনি। ২০১৪ সালে ফের মানেকা গাঁধীকে ফিরিয়ে আনা হয় তাঁর পুরনো কেন্দ্রে। পিলভিট থেকে সেবার ৩ লক্ষ ভোটের ব্যবধানে জেতেন মানেকা। তারপরের লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালের পিলভিট থেকে টিকিট পান বরুণ। ২ লক্ষ ৫৫ হাজার ভোটের ব্যবধানে জিতে পিলভিটের সাংসদ হন মানেকা পুত্র।

কিন্তু সাংসদ হওয়ার পরই কিছুটা বদলাতে শুরু করে ছবিটা। সরকারের বিভিন্ন প্রকল্প থেকে পার্টির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। গত বছর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বরুণ খোঁচা দেন বলে অভিযোগ ওঠে। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে আমেঠীর সঞ্জয় গাঁধী হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধেও সরব হন বরুণ। তাতে নানা মহলেই শুরু হয় জল্পনা। দিনকয়েক আগে দিল্লি সূত্রে জানা গিয়েছিল, দলের একাংশ বরুণকে প্রার্থী করতে নারাজ। দলের কোর কমিটির মিটিংয়ে সেই প্রস্তাবও উঠেছিল। আর রবিবার প্রার্থীতালিকা প্রকাশ হতেই সেই জল্পনাকেই পড়ল সিলমোহর। ১৯৮৯ সালের পর এই প্রথম গাঁধী পরিবারের কোনও সদস্য পিলভিট থেকে প্রার্থী হচ্ছেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: 'টুকি-টুকি করে দেখা দিয়ে বলবে এই তো আমায় দেখতে পাচ্ছেন' রচনাকে জবাব লকেটের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget