এক্সপ্লোর

ED Summon: রবিবার দিনভর ম্যারাথন তল্লাশি, এবার সপুত্র DCP শান্তনু সিন্‌হা বিশ্বাসকে তলব ED-র

ED Summoned DCP And His Son: রবিবার প্রায় ২০ ঘণ্টা বালিগঞ্জের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশির পরে সপুত্র DCP শান্তনু সিন্‌হা বিশ্বাসকে তলব করল ED.

প্রকাশ সিন্‌হা, কলকাতা : রবিবার প্রায় ২১ ঘণ্টা বালিগঞ্জের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশির পরে সপুত্র DCP শান্তনু সিন্‌হা বিশ্বাসকে তলব করল ED. জানা গিয়েছে, আজই সিজিও কমপ্লেক্সে শান্তনু সিন্হা বিশ্বাসকে হাজিরার সমন পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, বেহালার ব্যবসায়ী জয় এস কামদার, যাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি, সেই ব্যবসায়ীকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছে ডিসিপি এবং তাঁর ছেলেকে। জানা গিয়েছে, এক ছেলেকে নিয়ে DCP-কে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

গতকাল রবিবার ১৯ এপ্রিল সকাল ৬টা থেকে রাত ২টো পর্যন্ত শান্তনু সিন্‌হা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ইডি। তারপর বেরিয়ে যান ইডি আধিকারিকরা। গতকাল ডিসিপি- র ফ্ল্যাটের পাশাপাশি ওখানেই থাকা একটি কোচিং সেন্টারেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এরপর পার্কস্ট্রিটের অকল্যান্ড রোডে শান্তনু সিন্‌হা বিশ্বাসের ছেলের অফিসেও তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। এবার জানা গিয়েছে, শান্তনু সিন্‌হা বিশ্বাস এবং তাঁর এক ছেলেকে তলব করেছে ইডি। আজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠানো হয়েছে। এই ২ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ভোটের মুখে তৎপর ED. আর তা নিয়ে তোলপাড় ভোটমুখী রাজনীতি। রবিবার সকাল থেকে গভীর রাত, প্রায় ২১ ঘণ্টা ঘণ্টা ধরে বালিগঞ্জে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ED. সোমবারও শান্তনু সিন্হা বিশ্বাস ও তাঁর ছেলেকে তলব করা হয়। রবিবার বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতেও অভিযান চালায় ED. বিকেলে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। ধৃত ব্যবসায়ীর সঙ্গে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে, ED-র তরফে আদালতে পেশ করা রিপোর্টে চাঞ্চল্য়কর দাবি করেছে ED. 

অন্যদিকে, ইডি সূত্রে শোনা যাচ্ছে, কলকাতা পুলিশের OC-র বদলিতেও নাকি লম্বা হাত ছিল বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের ! এই ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি এবং ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন তিনি। ইডি সূত্রে দাবি, শান্তনু সিন্হা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের। সেই সূত্রেই কলকাতার একাধিক থানার OC-র সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র। আদালতে পেশ করা নথিতেও চাঞ্চল্যকর দাবি ED-র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget