এক্সপ্লোর

Bengal Election 2026 : 'যিনি প্রার্থী হয়েছেন তাঁকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট', টিকিট না পেয়ে বিক্ষোভ বিদায়ী TMC বিধায়কের অনুগামীদের

TMC News: আমডাঙা-কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান রফিকুর অনুগামীরা।

সমীরণ পাল, আমডাঙা : ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙায়। দলের তিনবারের বিধায়ক রফিকুর রহমানকে তৃণমূল টিকিট না দেওয়ায় ক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে আমডাঙা-কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান রফিকুর অনুগামীরা। প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ-সহ রফিকুর অনুগামীদের অনেকেই ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। নতুন প্রার্থীকে তাঁরা মানছেন না। তাই এই বিক্ষোভ বলে জানিয়েছেন। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতেও জমায়েত-বিক্ষোভ দেখান বিধায়ক অনুগামীরা। বিক্ষুব্ধ এক রফিকুর অনুগামী বলেন, "আমাদের আমডাঙা থেকে ৩৭ হাজার ভোটে লোকসভায় লিড দিয়েছি। সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি, আমাদের বিধায়ক সাহেব রফিকুর রহমানকে পুনরায় চাইছি। আমাদের আমডাঙা কেন্দ্রে পুনরায় প্রার্থী হিসাবে দেখতে চাইছি। কোনও বিহারগত প্রার্থীকে আমরা অ্যালাও করতে চাই না।"   

আমডাঙায় এবার তৃণমূলের প্রার্থী পিরজাদা কাসেম সিদ্দিকি। গতকাল প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভ উগরে দেন রফিকুর । এদিন তিনি বলেন, "আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছি সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কারণ, যা পরিস্থিতি যিনি প্রার্থী হয়েছেন তাঁকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। এটুকুই বলব। কিন্তু, এই নির্বাচনে কতটা সফল হব, সেটা নিয়ে আমি সন্দীহান। কর্মীরাই চাইছেন না, মানুষও বিমুখ। মানুষ ঠিক ভালভাবে নিচ্ছেন না। আমি যা বুঝলাম। তা নাহলে সকালে এত লোক জমে ? তবে, দলের সঙ্গে থাকা উচিত। দলের সঙ্গে থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেককে অ্যাপিল করুক। আমি তো অবশ্যই বলব, দলের ক্ষতি করে তো কিছু করা যাবে না।"

আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার ৭ দিনে মাত্র দু'দফায় রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৫২টি কেন্দ্রে নির্বাচন হবে। এর ঠিক ৬ দিনের মাথায় ২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় বাকি ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে চৌঠা মে, সোমবার। আর এই পরিস্থিতিতে একের পর এক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। গতকাল সেরকমই প্রার্থীতালিকা ঘোষণা করে তৃণমূল। ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তারা। তালিকায় যেমন অনেক নতুন মুখ জায়গা করে নিয়েছে, ঠিক তেমনই কাঁচি পড়েছে একাধিক পুরনো মুখে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget