এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ভোটের দু’দিন আগে এবার বাইক নিয়ে বেরনোতেও বিধিনিষেধ কমিশনের, থানা থেকে নিতে হবে অনুমতি, ছাড় শুধু…

EC Prohibits Motorbikes: মোটর সাইকেল নিয়ে বেরনোতেও এবার নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। ছাড় মিলবে বিশেষ ক্ষেত্রে।

কলকাতা: ভোটের দু'দিন আগে থেকে এবার বাইক চলাচলেও নিয়ন্ত্রণ। বাইক র‍্যালিও নিষিদ্ধ ঘোষণা করল নির্বাচন কমিশন। সাধারণ বাইক চলাচলেও লাগাম টানছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রেই বাইক নিয়ে বেরনো যাবে রাস্তায়। জরুরি পরিষেবা, চিকিৎসা এবং পারিপারিক ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে বাইকে ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজনে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে। (EC Prohibits Motorbikes)

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে বাকি দু'দিন। তার আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বাইক চলাচলে এবার লাগাম টানল তারা। বলা হয়েছে, সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে না। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত  পিছনে কাউকে বসিয়েও চালানো যাবে না বাইক। ক্ষেত্রে বাইকে ছাড়। পারিবারিক ক্ষেত্রেও বাইকে ছাড় নির্বাচন কমিশনের। স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-আসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। (West Bengal Assembly Elections 2026)

মোটর সাইকেলে চেপে 'বাইক ব়্যালি' একেবারেই নিষিদ্ধ করেছে কমিশন। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বাইক ব়্যালি বের করে। সেগুলি করা যাবে না। পাশাপাশি, সাধারণ মানুষ যাঁরা বাইক নিয়ে বেরোন, তাতেও লাগাম টানা হয়েছে। কমিশন জানিয়েছে, সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে বেরনো যাবে না একেবারেই। জরুরি পরিষেবা, যেমন মেডিক্যাল বা ফ্যামিলি ফাংশনে ছাড় মিলবে। 

অনলাইন পণ্য পরিষেবায় যুক্ত লোকজন বাইকে চেপেই পরিষেবা প্রদান করেন। বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া বা পিকআপ-ড্রপ, সেক্ষেত্রে তাহলে কী হবে, উঠছে প্রশ্ন। কমিশন জানিয়েছে, সেক্ষেত্রে ছাড় রয়েছে। ডেলিভারি পার্টনারদের কাছে থাকতে হবে পরিচয়পত্র। তবে বিশেষ পরিস্থিতিতে কাউকে যদি বেরোতেই হয় বাইক নিয়ে, বিশেষ কারণে বেরোতে হবে, তাহলে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। প্রথম দফার নির্বাচনের আগে এই কড়া পদক্ষেপ কেন? কমিশন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত।

এমনি দিনে রাস্তায় বাইকের ভিড় চোখে পড়ে। কিন্তু কমিশন জানিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া , অন্য কেউ যদি বাইকে চেপে বেরোতে চান বা বিশেষ পরিস্থিতিতে বেরোতেই হলে এলাকার থানা থেকে অনুমতি নিতে হবে। রাস্তায় অন্য সময় যেভাবে বাইক নিয়ে বেরিয়ে পড়েন বহু মানুষ, তা আর করা যাবে না। বাইকের উপর এই বিধিনিষেধ যাতে কার্যকর করা যায়, তার জন্য জেলা পুলিশের সঙ্গে সমন্বয় থাকতে হবে বলে জানিয়েছে কমিশন। বিধিনিষেধ যাতে কোনও ভাবেই লঙ্ঘিত না হয়, সুষ্ঠ এবং অবাধ নির্বাচন যাতে হয়, তা নিশ্চিত করা জরুরি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget