এক্সপ্লোর

Election Commission: ফলতার জয়েন্ট BDO-কে সরাল কমিশন, ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে বড় সিদ্ধান্ত..

EC On Falta Joint BDO : ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে ফলতার যুগ্ম BDO বদল।

কলকাতা: ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে ফলতার যুগ্ম BDO বদল। ফলতার জয়েন্ট BDO-কে সরিয়ে দিল কমিশন। পক্ষপাতের অভিযোগে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল ফলতার জয়েন্ট BDO সৌরভ হাজরাকে।

আরও পড়ুন, ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের খোলনলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে, এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরও হয়েছে। যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করেছে।

পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন। গত মাসেই সরানো হয়েছে ৪৬ জন IAS-IPS অফিসারকে। WBCS-ওসি-আইসি ধরলে তো সংখ্য়া আরও বহুগুণ বেড়ে যায়। এই বদলির সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলা খারিজ করে,  হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, অফিসারদের খুব কম সময়ের জন্য বদলি করা হয়েছে, এটা কখনওই বলা যায় না যে, রাজ্য প্রশাসনিক ব্যবস্থা বিকল এবং অসাড় হয়ে পড়েছে।

কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

বদলির এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে, এমন কোনও বিষয় আবেদনকারী এই মামলায় তুলে ধরতে পারেননি।পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার রাতেই, প্রশাসনের শীর্ষ ২ কর্তাকে বদল করা হয়। মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য পুলিশের DG-র পদ থেকে পীযূষ পাণ্ডে, DG আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে এবংকলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়।

রদবদল হয় পুলিশের শীর্ষ স্তরেও

 একাধিক IAS-কে ভিন রাজ্য়ে ভোটের পর্যবেক্ষক করে পাঠানো হয়, ১৮ মার্চ সরিয়ে দেওয়া হয় ১১ জেলার জেলাশাসক ও কলকাতার ২ DEO-কে। জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন 'ডিস্ট্রিট ইলেকশন অফিসার' বা DEO. সাধারণত, জেলাশাসকরা এই দায়িত্ব পালন করেন। ব্য়াপক রদবদল হয় পুলিশের শীর্ষ স্তরেও। উত্তর ও দক্ষিণবঙ্গের ADG, একাধিক পুলিশ কমিশনারেটের কমিশনার, বদল চলতেই থাকে। 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget