এক্সপ্লোর

West Bengal Election 2026: রেকর্ড ভোটদানে শেষ হল প্রথম দফা! এত ভোট পড়েনি তৃণমূল ক্ষমতায় আসার সময়েও!

Election Commission: SIR-এর পর প্রথম দফায় ভোট পড়ল রেকর্ড ৯১ শতাংশ!

কলকাতা: প্রথম দফা ভোট যে প্রায় শেষ, এই কথা বলাই যায়। ঘড়িতে প্রায় ৮টা বাজতে যাচ্ছে। কয়েকটা জায়গায় এখনও ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ। তবে ২০২৬ সালের নির্বাচন বিভিন্ন দিক থেকেই নজির হয়ে রইল। হিসেব বলছে, অন্যান্য বারের তুলনায় এবার ১০ শতাংশ বেশি ভোট পড়েছে! যে বছর বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, অর্থাৎ ২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল ৮২ শতাংশ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৮২ শতাংশ। লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৭৯%-এর বেশি। সুতরাং এই কথা বলাই যায়, এইবছর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের হার দেখলেই বোঝা যায়, এবার রেকর্ড সংখ্যক মানুষ নির্বাচনে অংশ নিয়েছেন। এরপরে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, সবার নজর এখন দ্বিতীয় দফার দিকেই। 

রেকর্ড ভোট প্রথম দফায়!

SIR-এর পর প্রথম দফায় ভোট পড়ল রেকর্ড ৯১ শতাংশ! সঠিক অঙ্কটা তুলে ধরলে সেখানে দেখা যাচ্ছে, সন্ধে ৬টা পর্যন্ত ভোটদানে অংশগ্রহণ করেছেন ৯১.৯৯ শতাংশ মানুষ। সন্ধে ৬টার পরে নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, এই বছর রেকর্ড সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করলেন। নির্বাচনের আগে থেকেই অবশ্য এই আভাস পাওয়া যাচ্ছিল যে এবার প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করতে চলেছেন। কেবলমাত্র ভোট দেওয়ার জন্য দলে দলে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকেরা। হিসেব বলছে, সন্ধে ৬টার হিসেব অনুযায়ী, আলিপুরদুয়ারে ৯০.৭৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। বাঁকুড়ায় সন্ধে ৬টা পর্যন্ত ভোট দিয়েছেন, ৯১.৫৩ শতাংশ মানুষ। বীরভূমে ভোট দিয়েছেন, ৯৩.৮৫ শতাংশ মানুষ। কোচবিহারে ভোট দিয়েছেন, ৯৪.৭১ শতাংশ মানুষ। সন্ধে ৬টা পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে ভোট দিয়েছেন, ৯৪.৯৫ শতাংশ মানুষ। তুলনায় দার্জিলিং-এর মানুষের ভোটদানের হার কম। সন্ধে ৬টা পর্যন্ত এখানে ভোট পড়েছে, ৮৮.১৮ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে, ৯৩.৫৩ শতাংশ। ঝাড়গ্রামে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৯১.৯১ শতাংশ। কালিম্পং-এ সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল, ৮২.৯৪ শতাংশ। এখানেই প্রথম দফার ভোটদানের হার সবচেয়ে কম। মালদায় সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল, ৯২.৭৯ শতাংশ। মুর্শিদাবাদে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল, ৯৩.০৫ শতাংশ। পশ্চিম বর্ধমানে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮৯.৩৬ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে সন্ধে ৬টা পর্যন্ত ভোটদান করলেন, ৯১.৮৯ শতাংশ মানুষ। পূর্ব মেদিনীপুরে সন্ধে ৬টা পর্যন্ত ভোট দিলেন, ৯০.৪৮ শতাংশ মানুষ। পুরুলিয়ায় সন্ধে ৬টা পর্যন্ত ভোট দিলেন, ৮৯.৮৩ শতাংশ মানুষ। উত্তর দিনাজপুরে সন্ধে ৬টা পর্যন্ত ভোট দিলেন, ৯২.৬৮ শতাংশ মানুষ।

আরও পড়ুন: Election 2026 First Phase: পদে পদে নজির গড়ল ২০২৬-এর নির্বাচন! বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়ে দিলেন প্রায় ৯০ শতাংশ ভোটারই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget