এক্সপ্লোর

EC on Dilip Ghosh: 'আদর্শ আচরণবিধি ভেঙেছেন দিলীপ ঘোষ', জানাল কমিশন, সতর্ক হওয়ার নির্দেশ

Lok Sabha Election 2024: দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে, জানাল কমিশন।

কলকাতা: 'বিতর্কিত মন্তব্যের জের, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ', জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিসের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষপ্রকাশ  কমিশনের। ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ কমিশনের। দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে, জানাল কমিশন়। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনতের বিরুদ্ধেও ওঠা বিতর্কিত মন্তব্যের অভিযোগ নিয়েও একই বক্তব্য নির্বাচন কমিশনের।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'দিলীপ ঘোষ আগেও এরকম করেছেন। তিনি বারবার পার পেয়ে যান। আমি একটাই দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ মানুষের হয়ে, নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা নির্বাচন নিয়ে। তারা দিলীপ ঘোষকে শাস্তি দিয়ে দৃষ্টান্ত রাখুন। যাতে একটা প্রথা তৈরি হয়।'

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। দল দিলীপ ঘোষকে সতর্ক করেছে। দল তার অবস্থান জানিয়েছে। মুখ্য়মন্ত্রীর পরিবার, মুখ্যমন্ত্রীর সম্মান, মুখ্য়মন্ত্রীর মর্যাদা, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতাকে আক্রমণ করার কোনও ইচ্ছে দিলীপ ঘোষের ছিল না। তিনি যে আক্রমণ করেছেন সেটা রাজনৈতিক আক্রমণ, শব্দচয়নের ভুলের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যাঁরা এটাকে নির্বাচনী ইস্যু করছেন তাঁরা কী চাইছেন? দিলীপ ঘোষের শাস্তি দেবেন? প্রার্থীপদ বাতিল করবেন? এমনটা হয় নাকি?' শমীক ভট্টাচার্য তুলে এনেছেন খোদ মুখ্যমন্ত্রীর বক্তৃতার উদাহরণ। প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ভাবে সম্বোধন করার কথা মনে করিয়ে দিয়ে পাল্টা আক্রমণ করেছেন তিনি।    

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বিশেষ বিশেষ বক্তব্যের প্রসঙ্গ তুলে পাল্টা তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। সেই বক্তব্য নিয়েই পাল্টা আক্রমণ করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। তারপরেই দিলীপ ঘোষকে এমন বক্তব্য রাখার জন্য শোকজ করেছিল বিজেপি। তারপরেই দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশনও। তারই উত্তর দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই উত্তরেই কমিশন সন্তুষ্ট নয় বলে জানিয়েছে। ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে গিয়ে দিলীপ টেনে এনেছিলেন মেদিনীপুরে সভা থেকে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীকে তৃণমূলের আক্রমণের বিষয়টিও। তাঁর দাবি ছিল, যা বলা হয়েছে সেই সূত্রে ধরেই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। কাউকে ব্য়ক্তিগত অসম্মান করার ইচ্ছে তাঁর ছিল না। 

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে সত্যিই বদল আয়কর নিয়ে? কী জানাল অর্থমন্ত্রক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget