এক্সপ্লোর

Election 2026: দ্বিতীয় দফা নির্বাচনে শান্তি বজায় রাখতে আরও কড়া কমিশন! CCTV ক্যামেরা নিয়ে জারি নতুন নিয়ম

Election Commission Update: প্রথম দফায় নির্বাচন আপাতদৃষ্টিতে বেশ সুস্থভাবেই হয়েছে। এই নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছেন মানুষ

কলকাতা: দ্বিতীয় দফা নির্বাচনের হাত হাতে গোনা কয়েকটা দিনই বাকি। আজ দ্বিতীয় দফা নির্বাচনের আগে, শেষ রবিবার। সেই কারণে আজ গোটা রাজ্যেই রয়েছে প্রচার। তবে প্রথম দফার মতোই, দ্বিতীয় দফার নির্বাচন ও যেন সুষ্ঠুভাবে মেটে, তা নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন। সেই কারণে, দ্বিতীয় দফার আগে, ফের নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। ২৯ তারিখ, দ্বিতীয় দফার নির্বাচনের আগে কমিশন জানিয়েছে, শুধু বুথ নয়, বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা। দ্বিতীয় দফার ভোটের আগে এটাই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কমিশন সূত্রে খবর, সমস্ত বুথমুখী রাস্তায় এই সিসিটিভি ক্যামেরা থাকবে না। কমিশন সূত্রে খবর, কলকাতা ও হাওড়ায় বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা।

প্রথম দফায় রেকর্ড পরিমাণ ভোটদান

প্রথম দফায় নির্বাচন আপাতদৃষ্টিতে বেশ সুস্থভাবেই হয়েছে। এই নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছেন মানুষ। প্রথম দফায় বীরভূম ও দক্ষিণ দিনাজপুরে পড়েছে রেকর্ড ভোট। প্রথম দফার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটদানের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে ৯২ শতাংশেরও বেশি। জেলাগুলোর মধ্য়ে ভোটদানের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর। ৯৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে এই জেলায়। দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কুশমণ্ডিতে, ৯৬.০৫ শতাংশ। আর এই রেকর্ডই যাতে বজায় থাকে, সেই চেষ্টা করতে কোনও কসুর রাখছে না নির্বাচন কমিশন।

বাইক নিয়ে কড়াকড়ি খারিজ

এই ভোটে বেশ কিছু নজিরবিহীন বিধি জারি করেছে নির্বাচন কমিশন। তা সে নির্বাচনের ৯৬ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ করে দেওয়াই হোক বা বাইক নিয়ে কড়া বিধিনিষেধ জারি করাই হোক... ভোটে শান্তি বজায় রাখতে এবার বদ্ধপরিকর কমিশন। তবে বাইক নিয়ে যে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন, তা খারিজ করে দিয়েছে কলকাাতা হাইকোর্ট। কমিশনের আগের বিজ্ঞপ্তি খারিজ করে নতুন নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্ট আজ রায় দিয়েছে, ২দিন আগে থেকে নয়, ভোটের দিনের ১২ ঘণ্টা আগে 'কড়াকড়ি'। বাইকে নয়, ভোটের ১২ ঘণ্টা আগে শুধু সওয়ারিতে নিষেধ। অর্থাৎ বাইকের পিছনে সওয়ার হওয়ায় আর কোনও বাধা রইল না। তবে নির্বাচনের ১২ ঘণ্টা আগে থেকে ফের লাগু হবে এই বিধিনিষেধ। অর্থাৎ ২৯ তারিখ নির্বাচন শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে থেকে এক বাইকে ২জন সওয়ার হতে পারবেন না। তবে মেডিক্যাল এমার্জেন্সি, পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় রয়েছে। সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দেখিয়ে বাইকে একাধিক ব্যক্তি সওয়ার হতে পারেন। ভোটের ১২ ঘণ্টা আগে অবশ্য স্কুলপড়ুয়াদের বাইকে চড়ার ক্ষেত্রে ছাড় রয়েছে।

আরও পড়ুন: Soham Chakraborty: 'একটু হরলিক্স খেতেই হবে..', প্রচারে বেরিয়ে সোহমের কাছে আজব আবদার মহিলার, কীভাবে পরিস্থিতি সামলালেন?

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget