এক্সপ্লোর

Falta Repoll 2026: ফলতায় পুনর্নির্বাচনে লম্বা লাইন ভোটারদের, সকাল ১১ পর্যন্ত কত শতাংশ পড়ল ভোট ?

Falta Repoll 2026: ফলতায় পুনর্নির্বাচনে ভোট দিতে লম্বা লাইন ভোটারদের।

দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় পুনর্নির্বাচনে ভোট দিতে লম্বা লাইন ভোটারদের। সকাল ১১ পর্যন্ত ভোট পড়ল প্রায় ৪৩ শতাংশ। ফলতার ২৮৫টি বুথেই ফের ভোট। সকাল থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘুরছে বিধানসভার বিভিন্ন এলাকায়। পুলিশে পুলিশে ছয়লাপ খোদ 'পুষ্পা'র বাড়ির এলাকা। ফলতার শ্রীরামপুর গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অভয়-বার্তা পুলিশের। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। 

আরও পড়ুন, 'কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গিরকে?', প্রশ্ন তৃণমূলের বৈঠকেই ! কী বললেন মমতা ?

ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান

ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ সেখানে পুনর্নির্বাচন। সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ খোদ 'পুষ্পা'র বাড়ির এলাকা। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ফলতার শ্রীরামপুর গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অভয়-বার্তা দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।  বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। ISF সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুড়মি।

কেন ফলতায় পুনর্নির্বাচন ?

মূলত, ২৯ এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। তবে ব্যাপক কারচুপির অভিযোগে, সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হয়, ফলতা বিধানসভার ২৮৫টি বুথের মধ্যে ৬০টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। CCTV ফুটেজে অনেক বুথে একসঙ্গে অনেককে ঢুকতে-বেরতে দেখা গেছে। বহু বুথে CCTV ফুটেজও মেলেনি। ১৩টি বুথের ফুটেজে ব্যাপক গরমিল দেখা গেছে। এর পাশাপাশি কোথাও EVM-এ কালো টেপ লাগিয়ে দেওয়া, কোথাও EVM-এর বোতামে আতর লাগানোর মতো অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যার ভিত্তিতে নির্বাচন বাতিল করে নতুন করে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেখানে আজ ফের ভোট। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কী ফল এসেছিল ?

 তৃণমূলের অন্দরের লোকজন কিংবা বিরোধীরা একবাক্য়ে দাবি করত, জাহাঙ্গিরের মাথায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হাত আছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে ৪০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। ২০২৪ সালের লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় ১ লক্ষ ৬৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন অভিষেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Advertisement

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget