এক্সপ্লোর

Falta Repoll: ভয়ে তৃণমূলকে ভোট দিয়েও রেহাই নেই! হার নিশ্চিত বুঝে বিজেপির নাটক, দাবি TMC-র

West Bengal Assembly Election 2026: হার নিশ্চিত বুঝে বিজেপির নাটক, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের। ফলতার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। 

ফলতা: পুনর্নির্বাচন নিয়ে দাবি, পাল্টা দাবির মধ্যেই উত্তপ্ত ফলতা (Falta)। পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে নামলেন মহিলারা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে হাসিমনগরে বিক্ষোভ চলছে।

অভিযোগ, 'বিজেপিকে ভোট দেওয়ায় হামলা চালাচ্ছে তৃণমূল'। কোথাও কোথাও ভোটও দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকী, ভয়ে তৃণমূলকে ভোট দিয়েও রেহাই না পাওয়ার অভিযোগ। বলা হচ্ছে, তৃণমূলকে ভোট দেওয়ার পর তৃণমূলেরই অত্যাচারের শিকার হতে হচ্ছে! জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ। যুক্তিসঙ্গত  দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা, মন্তব্য বিজেপি সাংসদ রাহুল সিন্হার।

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হার নিশ্চিত বুঝে বিজেপির নাটক, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের। ফলতার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। 

পুনর্নির্বাচন হবে ফলতায়?

ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন, কী হবে ফলতায়? তুঙ্গে জল্পনা। ফলতার ৩০টি বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনে সুপারিশ। 'বন্ধ ক্যামেরা, EVM-এ টেপ থাকায় একটা দলকেই ভোট', ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গেল কমিশনে। 'ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা!' ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, খবর সূত্রের।

'টেপ রিমুভড', দুপুর ১টায় তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। নেটওয়ার্কের কারণে কোনও তথ্যই আসেনি কন্ট্রোল রুমে। খবর আসার আগেই ফলতায় পড়ে গিয়েছিল ৫৮% ভোট! EVM-এ টেপ, দুপুর ১টা পর্যন্ত শুধু একটি দলকেই ভোট। টেপ লাগানো থাকায় একটি দল ছাড়া কাউকে ভোট দেওয়ার উপায় ছিল না', ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গেল কমিশনে, খবর সূত্রের।

কমিশনের নজরে ফলতার ৩০টি বুথ, পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট দেওয়া হয়েছে, খবর সূত্রের। 'ফলতার কিছু বুথে ১০০% ভোট! কমিশনের নজরে ৩০টি বুথ'

ফলতায় পুনর্নিবর্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানালেন CEO। 'কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে, আমাদের হাতে কিছু নেই। ফলতায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে কিনা, তার রিপোর্ট কমিশনে গিয়েছে', কমিশনের বিবেচনায় আছে, বললেন CEO মনোজ কুমার আগরওয়াল।

আরও পড়ুন: 'কাউন্টিংয়ে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মী?' মামলা TMC-র, কী বলল সুপ্রিম কোর্ট?

সূত্রের দাবি, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্ট বলা হয়েছে,ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে সেই তথ্য আসেনি নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। দুপুর একটা নাগাদ 'টেপ রিভুমড' বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে ৫৮% ভোট পড়ে গিয়েছিল ফলতায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতার বেশ কয়েকটি বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বুথে, EVM-এ টেপ লাগানো থাকায়, দুপুর একটা পর্যন্ত ভোটাদের কাছে একটিমাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনও উপায় ছিল না। তাই পুনর্নির্বাচন করতে হবে বলে ECI-কে রিপোর্ট দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget