এক্সপ্লোর

WB election 2021 News: আমি কবিগুরুর চেয়ারে বসিনি, নেহরু, রাজীব বসেছেন, রবীন্দ্রনাথকে অসম্মান প্রসঙ্গে অধীরকে পাল্টা আক্রমণ অমিত শাহের

শান্তিনিকেতনে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা চেয়ারে বসেছেন, এতে রবীন্দ্রনাথকে অসম্মান করা হয়েছে। অমিত শাহের বোলপুর সফরের পর এই অভিযোগ তোলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ কয়েকটি দল।

নয়াদিল্লি: তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেননি। বসেছিলেন জানালার ধারে। বরং রবীন্দ্রনাথের চেয়ারে বসেন কংগ্রেসের দুই নেতা জওহরলাল নেহরু ও রাজীব গাঁধী। লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর প্রশ্নের জবাবে ছবি দেখিয়ে লোকসভায় পরিষ্কার জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অধীর চৌধুরীকে পাল্টা আক্রমণ করে তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়া থেকে অসমর্থিত খবর তুলে তা লোকসভায় উল্লেখ করা তাঁর উচিত হয়নি।  

শান্তিনিকেতনে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা চেয়ারে বসেছেন, এতে রবীন্দ্রনাথকে অসম্মান করা হয়েছে। অমিত শাহের বোলপুর সফরের পর এই অভিযোগ তোলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ কয়েকটি দল। এ নিয়ে বিধানসভা ভোটের আগে জমে ওঠে রাজনৈতিক তরজা। কিন্তু বিজেপি এই অভিযোগ বারবার অস্বীকার করে। আজ লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী এ ব্যাপারে অভিযোগ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তিনিকেতন গিয়েছিলেন, দাবি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেখানে জন্মেছিলেন! অন্তত লেখাপড়াটা তো করুন! তারপর তিনি গিয়ে কবিগুরুর ব্যবহার করা চেয়ারে বসে পড়েন, তাতে তাঁকে অসম্মান করা হয়েছে।

কিন্তু জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, রবীন্দ্রনাথের চেয়ারে তিনি নন, বসেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। রাজীব গাঁধীও একই কাজ করেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসের মানসিকতাই হল মিথ্যে অভিযোগ করা। তাঁর বক্তব্য, তিনি বসেছিলেন জানালার পাশে, যেখানে প্রাক্তন দুই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা পাটিল বসেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য অতিথিরাও বসেন সেখানে। নিজের বক্তব্যের প্রমাণে লোকসভায় ছবিও দেখান তিনি। লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে আক্রমণ করে অমিত শাহ আরও বলেন, সোশ্যাল মিডিয়া থেকে অসমর্থিত খবর জোগাড় করে তা লোকসভায় দাঁড়িয়ে সত্য বলে দাবি করেছেন অধীর। তা করা তাঁর উচিত হয়নি।              

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget