এক্সপ্লোর

Arabul Islam: 'চেষ্টা করব শান্তিপূর্ণ ভোট করার', প্রার্থী হয়ে আরাবুলের মুখে 'শান্তিপূর্ণ' ভোটের বার্তা

ISF Candidate List: ২৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ। এবার ভাঙর থেকে নওশাদ নিজেই লড়বেন ভোটে। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ প্রার্থী সদ্য দলে যোগ দেওয়া আরাবুল ইসলাম।

West Bengal Assembly Election 2026: আইএসএফ- এর প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার ভাঙড় থেকে নওশাদ নিজেই লড়বেন ভোটে। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে সদ্য দলে যোগ দেওয়া আরাবুল ইসলামকে। তৃণমূল থেকে আগেই সাসপেন্ড হয়েছিলেন আরাবুল। ভোটের মুখে দল ছেড়ে আইএসএফ- এ যোগ দেন তিনি। তাঁকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে সব জল্পনা শেষ হল আইএসএফ- এর প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর। ক্যানিং পূর্ব থেকে আইএসএফ প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম। প্রসঙ্গত উল্লেখ্য, এবার নজরে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র। কারণ এখানে প্রার্থীর বড় বদল করেছে তৃণমূল। শওকত মোল্লাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভাঙড়ে। নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে লড়বেন তিনি। ২৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ। 

ক্যানিং পূর্বে টিকিট পাওয়ার পর, দলের নেতাদের এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আরাবুল ইসলাম। ইতিমধ্যেই আরাবুলকে কটাক্ষ করেছেন, ক্যানিং পূর্বের গতবারের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। এখানে উল্লেখ্য, আরাবুলের সঙ্গে শওকতের সংঘাত নতুন নয়। এবার আইএসএফ প্রার্থী হয়ে আরাবুল বলেছেন, 'একটা সময় তাদের হাতে গুলি, বোমা, বন্দুক সব ছিল। এখনও ক্যানিং পূর্বে গুলি, বোমা বন্দুক রয়েছে। চেষ্টা করব শান্তিপূর্ণ ভোট করার। মমতা বন্দ্যোপাধ্যায় তো চোখ দিয়ে দেখেন না, কান দিয়ে দেখেন।'                      

ভোটের আগে, তৃণমূল ছেড়ে ISF-এ নাম লেখান আরাবুল ইসলাম। হুগলির ফুরফুরায়, ISF-এর দফতরে, দলীয় নেতৃত্বের হাত থেকে পতাকা হাতে তুলে নেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তারপরই সরব হন তৃণমূলের বিরুদ্ধে। একসময়ে তৃণমূল নেতাদের কথাতেই, তিনি ছিলেন 'তাজা নেতা'।
সেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে নাম লেখালেন ISF-এ। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা থেকে শুরু করে ISF কর্মীকে খুনের মামলায় গ্রেফতারি, জেলযাত্রা থেকে সাসপেনশন, বারে বারে চর্চায় উঠে এসেছে আরাবুলের নাম।                      

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget