এক্সপ্লোর

Debashis Kumar : ১১ ঘণ্টার বেশি তল্লাশি, আরও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল দেবাশিস কুমারের বাড়িতে ! বাইরে তুমুল বিক্ষোভ TMC-র

TMC News : এই ঘটনার প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেখানে তাঁরা এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ED-র পর এবার আয়কর দফতরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। ভোর থেকে তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট, শ্বশুরবাড়িতে তল্লাশি আইটির। এই ঘটনার প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেখানে তাঁরা এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।

তাঁদের মধ্যে কেউ দেবাশিস কুমারের মুখোশ পরে, কেউ আবার প্ল্যাকার্ড ঝুলিয়েছেন 'আমিও দেবাশিস কুমার', এভাবেই বাড়ির বাইরে বসে পড়েছেন তাঁরা। আয়কর দফতরের তল্লাশি অভিযান এখনও চলছে। এদিকে এই পরিস্থিতিতে আরও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে দেবাশিস কুমারের বাড়িতে।  

ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসা এক বিক্ষোভকারী মহিলা বলেন, "দেবাশিস কুমার আমাদের পৌরপিতা। তিনি আমাদের বাড়ির ছেলে। তাঁর ওপরে ১২ ঘণ্টার বেশি যে হেনস্থা হচ্ছে, আমরা প্রত্যেকে এই হেনস্থার শিকার হতে চাই। তাই আমরা প্রত্যেকে দেবাশিক কুমার। কেন্দ্রীয় এজেন্সি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকুক। কারণ, আমরা একটা কমিউনিটি। আমরা যৌথ পরিবার। আমাদের প্রত্যেককে ফেস করতে হবে এই হ্যারাসমেন্ট। আমাদের সঙ্গে এই হ্যারাসমেন্ট হোক, আমরা চাই। আমাদের দাদা একজন মানব-দরদী কর্মী । যিনি মানুষের স্বার্থে দিন-রাত মাঠে নেমে কাজ করেন। তাঁর সঙ্গে এই মানসিক হেনস্থা কেন ভোটের আগে ? এর আগে কেন হয়নি, এটা আমাদের জবাব দিতে হবে। কীসের ভিত্তিতে আজ এজেন্সি ঘরে ঢুকল ? আগে এটার জবাব দিতে হবে। কীসের ভিত্তিতে ?"

বিধানসভা ভোটের মুখে ED-র পর এবার আয়কর দফতরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। আর্থিক প্রতারণা মামলার তদন্তে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, মেয়র পারিষদ ও বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বিভিন্ন ঠিকানায় আয়কর দফতরের তল্লাশি অভিযান। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়ি, তাঁর কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় ও কাউন্সিলর অফিসের সামনে পৌঁছে যায় আয়কর দফতরের টিম। এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল হতে না হতেই প্রথমে দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হয়। দেবাশিস কুমারের বাড়ি থেকে দেড়শো মিটার দূরেই রয়েছে তাঁর ওই নির্বাচনী কার্যালয়। সকাল সাড়ে ৭টার পর দেবাশিস কুমারের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের তালা খোলা হয়। সেখানে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বাড়িতেই রয়েছেন দেবাশিস কুমার। কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় থেকে ব্যাগ ভর্তি নথি নিয়ে সকাল সাড়ে ১০টা নাগাদ দেবাশিস কুমারের বাড়িতে যান আরও একজন আয়কর আধিকারিক। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।  

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget