এক্সপ্লোর

Kaushani on Bony Sengupta: সরাসরি প্রশ্ন করব কেন এই সিদ্ধান্ত বনির, এক্সক্লুসিভ কৌশানি

কর্মীসভা, রোড শো, জনসংযোগ, কৃষ্ণনগরে প্রচারে ব্যস্ত তৃণমূলপ্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। জানতেনই না বিরোধী দলে যোগদান করছেন বনি সেনগুপ্ত! নির্বাচনী কেন্দ্র থেকেই মোবাইল ফোনে এবিপি লাইভকে কৌশানি বললেন, ‘নতুন পদক্ষেপের জন্য বনিকে আমার শুভেচ্ছা। কলকাতা ফিরে সরাসরি প্রশ্ন করব ও কেন এই সিদ্ধান্ত নিল। আমার সেই অধিকার রয়েছে।’

কলকাতা: কর্মীসভা, রোড শো, জনসংযোগ, কৃষ্ণনগরে প্রচারে ব্যস্ত তৃণমূলপ্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। জানতেনই না বিরোধী দলে যোগদান করছেন বনি সেনগুপ্ত! নির্বাচনী কেন্দ্র থেকেই মোবাইল ফোনে এবিপি লাইভকে কৌশানি বললেন, ‘নতুন পদক্ষেপের জন্য বনিকে আমার শুভেচ্ছা। কলকাতা ফিরে সরাসরি প্রশ্ন করব ও কেন এই সিদ্ধান্ত নিল। আমার সেই অধিকার রয়েছে।’

বুধবার পদ্ম শিবিরে যোগদান করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, কৌশানি-বনির প্রেমের সম্পর্কের কথা। শুধু তাই নয়, নিজে মুখে সম্পর্কের কথা মেনেও নিয়েছেন তাঁরা। টলিউডের অন্যতম হিট জুটির মধ্যে এবার রঙ লাগল রাজনীতির! কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন কৌশানি। দলের টিকিটে কৃষ্ণনগর থেকে পদপ্রার্থীও হয়েছেন তিনি। প্রেমিকা শহরের বাইরে, ব্যস্ত প্রচারে।  মা পিয়া সেনগুপ্তও রয়েছেন তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে। কিন্তু উল্টো পথে হাঁটলেন বনি।

গেরুয়া শিবিরে যোগদানের আগে কৌশানির সঙ্গে আলোচনা করেছিলেন বনি? কৌশানি বলছেন, আমি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম সেটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা ইন্ডাস্টির সবাই জানে আর আমার মতামতকে সম্মান করে। স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মা ছাড়া কারও মতামত আমি নিইনি। তাই বনিও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যে আমার মতামত নেবে না সেটাই স্বাভাবিক। জানতাম বনি বিজেপিতে যোগ দেওয়ার অফার পেয়েছে। কিন্তু তারপর কৃষ্ণনগর চলে আসি। এখানে এসে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার সঙ্গে বনির কোনও কথা হয়নি।’

কৌশানি তৃণমূল প্রার্থী, পদ্ম শিবিরে প্রেমিক বনি

রাজনৈতির মঞ্চে নায়ক বনি সেনগুপ্তকে কখনও কল্পনা করতে পেরেছিলেন কৌশানি? নায়িকা বলছেন, 'আমার কাছে বনি একটা শান্ত, ঠান্ডা ছেলে। সে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেবে সেটা অকল্পনীয়। আমি কেবল জানতাম বনি অফার পেয়েছে। কিন্তু ওর যোগদানের ইচ্ছা রয়েছে সে বিষয়ে কোনও কথা হয়নি। তবে আমরা সবাই একটা স্বাধীন দেশে বসবাস করি। সবার সেখানে নিজস্ব মতামত আছে। আমি ২ দিনের জন্য কলকাতা যাব। ফোনে এই নিয়ে আর কোনও কথা বলব না। বাড়ি গিয়ে বনির মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করব ও কেন এই সিদ্ধান্তটা নিল। কারণ আমার সেই অধিকার রয়েছে। তবে আমার আর বনির সম্পর্কটাকে আমি সম্মান করি। আশা করব সেটা সবাই করবে। কিন্তু আমরা বিবাহিত নয়।  বনির সিদ্ধান্ত সম্পূর্ণ ওর একার। এখানে আমার কোনও বক্তব্য নেই।’

'আমাকে দেখে এগিয়ে আসুন', তৃণমূলে যোগ দিয়ে মানুষকে এগিয়ে আসার ডাক

যদি কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী হন বনি? কৌশানি বললেন, ‘বনি যদি আমার কেন্দ্রে বিজেপির হয়ে প্রচারে আসে বা নিজেও প্রার্থী হয়, তাহলেও আমার উত্তরটা স্পষ্ট হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী সে আমারও বিরোধী। দিদি আমায় যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করছি। সেখানে বনি সেনগুপ্তও আমার বিরোধী। রাজনীতি আর ব্যক্তিগত জীবনের কোনও যোগ নেই।’

খেলা হবে আর জিতব আমরাই, বললেন কৌশানি

গতকাল নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনাকে  ‘নির্বাচনের আগে রাজনৈতিক চক্রান্ত’ বলেই দাবি করছেন কৌশানি। সেইসঙ্গে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমরা লড়াইয়ের শক্তি পাই। আশা করব দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজের জগতে ফিরে যেতে পারবেন।’

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget