এক্সপ্লোর

বাংলার প্রতিটি কোণ থেকে সমর্থন পেয়েছি, ব্রিগেডে মোদি

কলকাতা: শিলিগুড়ির সভা সেরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাগডোগরা থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে সেখান থেকে চপারে ব্রিগেডে পৌঁছন তিনি। সকাল থেকেই ভিড় ব্রিগেডে। কলকাতা ও জেলা থেকে এসেছেন বিজেপির বহু কর্মী ও সমর্থক। তাঁদের সামনে বাংলায় বক্তব্য শুরু করেন মোদি। তিনি বলেন, ‘ব্রিগেডে এর আগে এত ভিড় কখনও হয়নি। গত ৫ বছরে যে সমর্থন পেয়েছি, বিজেপির কাজের রিপোর্ট কার্ড নিয়ে আমি এসেছি। সর্বত্র ভারতের জয়জয়কার। ভারত এখন যা করে দেখাচ্ছে, সেটা আমরা স্বপ্নে দেখতাম। বিশ্ব স্বীকার করছে ভারত সবদিক থেকে এগোচ্ছে। নতুন ভারতের দিকে এগোচ্ছে দেশ। দেশের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন। বাংলার কোণা কোণা থেকে সমর্থন পেয়েছি। মানুষের যে ভালোবাসা পেয়েছি, ক্ষমতায় এলে সব শোধ করব। মোদির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করা হচ্ছে। এয়ারস্ট্রাইকের প্রমাণ কারা চাইছে? সেনাদের নিরাশ কারা করছে? জঙ্গিদের মৃতদেহ দেখানোর দাবি কারা করছে? পুলওয়ামাকাণ্ডে সেনাদের মৃত্যুর অপমান করা হচ্ছে। পুলওয়ামাকাণ্ডের পাল্টা ভারতের আক্রমণে আপনারা গর্বিত হয়েছেন। মহাকাশে কাজে লাগা না স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে। দিদি আর তাঁর সঙ্গীরা দেশবিরোধী কথা বলছে। পাকিস্তানের জঙ্গিদের মদত করতেই কংগ্রেস উদ্যোগী হয়েছে। ভোটব্যাঙ্কের জন্য কংগ্রেস সন্ত্রাসবাদের পক্ষে কথা বলছে। মাওবাদীদের সমর্থন করছে কংগ্রেস, এটা বোঝা যাচ্ছে। অথচ কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল। সেনাদের মনোবল ভাঙার কাজ করছে কংগ্রেস। কংগ্রেসের চক্রান্তকে কখনই সফল হতে দেবে না মোদি। ২৩ মে কংগ্রেসের এক্সপায়ারি ডেট।’ বিজেপি-বিরোধী মহাজোটকে আক্রমণ করে মোদি বলেন, ‘একমঞ্চে সবাইকে বলতে শুনেছিলাম মোদি হঠাও, দেশ বাঁচাও। বিভিন্ন রাজ্য থেকে কলকাতায় এসেছিলেন অনেক নেতা। শুধু বলতে এসেছিলেন মোদি হঠাও। গরিবদের ঘর তৈরি করে দেওয়া কি অপরাধ? এটা যদি অপরাধ হয়, তাহলে আমি সেটাই করেছি। বিদ্যুৎ, রান্নার গ্যাস দেওয়া যদি অপরাধ হয়, সেটা আমি করেছি। ত্রিপুরাকে লালঝাণ্ডামুক্ত করেছি। অসম্ভব এখন সম্ভব হয়েছে। বাংলায় আর তোলাবাজি চলবে না, গুণ্ডাগিরি চলবে না। বাংলাকে গুণ্ডারাজমুক্ত করবে বিজেপি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget