এক্সপ্লোর

Left Congress Brigade Rally: তৃণমূল কর্মীদের মারধর? অভিযুক্ত আব্বাস সিদ্দিকির দল

তৃণমূল কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিরুদ্ধে।

কলকাতা: ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে রবিবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের (TMC) ওপর হামলা চালানোর অভিযোগ উঠল। তৃণমূল কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিরুদ্ধে। জানা যাচ্ছে যে, আইএসএফ কর্মীরা যখন ব্রিগেডের পথে আসছিলেন তখন কয়েকজন তৃণমূল কর্মী তাঁদের কটুক্তি করেন বলে অভিযোগ। সেখান থেকেই বচসার সূত্রপাত। সেই ঘটনা শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছয়। ৬ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। তার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আনা হয়েছে কলকাতার হাসপাতালে। এ ব্য়াপারে প্রতিক্রিয়া মেলেনি আইএসএফের।

ফুরফরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে ব্রিগেড যাওয়ার পথে তৃণমূল (TMC) কংগ্রেস কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এড়েন্ডা রাস্তার মোড়ে। অভিযোগ, ব্রিগেডমুখী আব্বাস সিদ্দিকীর অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিগ্রেড যাওয়ার পথে আব্বাস সিদ্দিকীর অনুগামীরা আচমকাই তৃণমূলের কর্মী, সমর্থকদের উপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের ইট-পাটকেল, ঢিল এমনকী বোমা মারার অভিযোগও উঠেছে আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ, মেরে ৪ জনের মাথা ফাটিয়ে দিয়েছে আব্বাস সিদ্দিকির অনুগামীরা। আহত অবস্থায় তাঁদের প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সঙ্কটজনক ৩ জনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এর পাশাপাশি, দুর্গাপুর পঞ্চায়েত অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সমর্থকদের বিরুদ্ধে।

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, আহত ওই তৃণমূল কর্মীর শরীরে গভীর ক্ষত হয়েছে। অনেক সেলাই করতে হয়েছে তাঁর ক্ষতস্থানে। ওই ব্যক্তিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁর সিটিস্ক্যানও হয়েছে। পরিবারের অভিযোগ, বোম ফেটে গুরুতর আহত হয়েছেন তিনি। শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget