এক্সপ্লোর

WB Election 2021: আমি একজন সেনা, লড়াইয়ে প্রস্তুত, মন্তব্য বিজেপি প্রার্থী সুব্রত সাহার

বঙ্গের ভোট কতটা গুরুত্বপূর্ণ? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সুব্রত সাহা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতায় এলেন রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা। প্রচারে কী পরিকল্পনা? কী ভাবছেন বঙ্গ ভোটের ব্যাটেল ফিল্ড নিয়ে? বঙ্গের ভোট কতটা গুরুত্বপূর্ণ? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সুব্রত সাহা।

কলকাতার প্রার্থী হলেন, রাসবিহারী কেন্দ্র থেকে, কেমন লাগছে?

এটা আমার ব্যক্তিগতভাবে খুব আনন্দের ব্যাপার। নিজের জন্মস্থানে ফিরে এসেছি। আমার জন্ম কলকাতায়। লেখাপড়ায় করেছি পুরুলিয়ায়। জীবনে সবথেকে বেশি কোথাও সময় কাটিয়ে থাকলে সেটা পুরুলিয়ায়। নিজের মাটিতে ফিরে এসেছি। এতদিন নিজের দেশের জন্য কাজ করেছি। এবার নিজের রাজ্যের জন্য কাজ করতে চাই।

 

কোনটা বেশি শক্ত সিয়াচেনে লড়াই না ভোটে লড়াই?

ভোটটা লড়াই নয়। এটা নিছক প্রতিযোগিতা। লড়াই হয় শত্রুর সঙ্গে। এই প্রতিযোগিতা আমার এবং আমার প্রতিপক্ষদের সঙ্গে প্রতিযোগিতা।

 

দক্ষিণ কলকাতায় যেখান থেকে প্রার্থী হয়েছেন, পাশেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্রতিযোগিতা কতটা কঠিন?

যে ধরনের প্রতিযোগী আছেন সেই অনুযায়ী স্ট্র্যাটিজি বানাতে হবে।

 

কেন বিজেপিকে বেছে নিলেন ভোটে লড়ার জন্য?

বিজেপিও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। নিজের রাজ্যে কাজ করার পথ খুলে দিয়েছে। আমি একজন সেনা। যে কোনও জায়গায় লড়াই করতে প্রস্তুত। রাসবিহারী কেন্দ্রের মানুষদের সুরক্ষা দেব। উদাহরণ হিসেবে বলি, কাশ্মীরে জঙ্গিদের আতঙ্ক আছে। বাংলায় জঙ্গিদের আতঙ্ক না থাকলেও ভয়ের পরিবেশ আছে। কেউ সেটা অস্বীকার করতে পারবে না। আমাদের মানুষকে নিরাপত্তা দিতে হবে।

 

ন্যাশনাল সিকিউরিটি বোর্ডের সদস্য, সেখান থেকে কি পদত্যাগ করেছেন?

কোথা থেকে পদত্যাগ করতে হবে, সেটা দেখছি। যা নিয়ম আছে, সেই নিয়ম মেনেই কাজ হবে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফায় ২৬ এপ্রিল ভোট হবে এই কেন্দ্রে। দিনকয়েক আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর তা ঘোষণা হওয়ার পরই নিজের রাজ্যে ফিরে এলেন রাসবিহারী কেন্দ্রের প্রার্থী।

 

 

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget