এক্সপ্লোর

৫৬ ইঞ্চি বুকের ছাতির দাবিদার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, তাঁকে নিয়ে বায়োপিক হাস্যকর! মোদিকে কটাক্ষ উর্মিলার

১১ এপ্রিল মুক্তির আগেই ভোটপর্ব চলাকালে বিবেক ওবেরয় অভিনীত মোদির বায়োপিক প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন। রঙ্গিলা- খ্যাত অভিনেত্রী বলেন, গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী গত ৫ বছরে একটাও সাংবাদিক সম্মেলন করেননি, এর চেয়ে খারাপ আর কী হতে পারে।

মুম্বই: নরেন্দ্র মোদির বায়োপিক নিয়ে কটাক্ষ উর্মিলা মাতোন্ডকরের। মুম্বই উত্তরের কংগ্রেস প্রার্থী বলেছেন, ৫৬ ইঞ্চি বুকের ছাতির দাবিদার প্রধানমন্ত্রী যে কোনও প্রতিশ্রুতি পূরণেই ব্যর্থ। তাই তাঁর ওপর বায়োপিক হাস্যকর, মজা ছাড়া কিছু নয়। তাঁর জীবনের ওপর তৈরি ছবি গণতন্ত্র, দারিদ্র্য, ক্ষতি হয়ে যাওয়া ভারতের বৈচিত্র্যের প্রহসন। মুম্বই মারাঠি পত্রকার সঙ্ঘে সাংবাদিকদের বলিউড অভিনেত্রী বলেন, বরং ওনাকে নিয়ে, ওনার বাস্তবায়িত না হওয়া প্রতিশ্রুতিগুলি নিয়ে একটা কমেডি ছবি তৈরি হওয়া উচিত। ১১ এপ্রিল মুক্তির আগেই ভোটপর্ব চলাকালে বিবেক ওবেরয় অভিনীত মোদির বায়োপিক প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন। রঙ্গিলা- খ্যাত অভিনেত্রী বলেন, গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী গত ৫ বছরে একটাও সাংবাদিক সম্মেলন করেননি, এর চেয়ে খারাপ আর কী হতে পারে। পাশাপাশি তিনি ব্যক্তিগত ভাবে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সভাপতি রাজ ঠাকরের ভূমিপুত্র তত্ত্ব সমর্থন করেন, এতে কোনও ভুল নেই মনে করেন বলেও জানান উর্মিলা। বলেন, ব্যক্তিগত স্তরে মারাঠি ইস্যু পুরোপুরি সমর্থন করি, সবসময় করবও। আমায় সমর্থন করায় রাজের প্রতি কৃতজ্ঞও। কিন্তু এও বলতে চাই, যে কেন্দ্রে লড়ছি, সেটা মিনি ভারত, দেশের সব জায়গা থেকে লোকে এখানে আসে, থাকে। আমি প্রত্যেকের সমর্থন চাই, কারণ সকলেরই সঠিক প্রতিনিধিত্ব করতে পারব বলে মনে করি। তাঁকে, তাঁর পরিবারকে সোস্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রূপ, যৌনগন্ধী মন্তব্য, ট্রোল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ আমায় আরও শক্ত করেছে, মন্তব্য করেন উর্মিলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget