এক্সপ্লোর

বিজেপিকে একমাত্র কে তাঁকে বকাঝকা করতে পারেন? জানালেন প্রধানমন্ত্রী মোদি

গত মাসে নিজেই সুমিত্রা জানান, তিনি দলীয় প্রার্থী হচ্ছেন না, ইন্দোরে দল প্রার্থী বাছাইয়ে তাদের মতো সিদ্ধান্ত নিতে পারে। গত মাসেই ৭৬ –এ পা দিয়েছেন তিনি। দলের বেঁধে দেওয়া ৭৫ বছর বছরের ঊর্ধ্বসীমার মাপকাঠি ভেঙে তাঁকেও টিকিট দেওয়া হবে কিনা, সেই জল্পনার মধ্যেই প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ইন্দোর: দলে তাঁকে বকাঝকা করতে পারেন একজনই। তিনি সুমিত্রা মহাজন। রবিবার এখানে নির্বাচনী জনসভায় লোকসভার স্পিকারের কাজ, দায়িত্ব-কর্তব্যের প্রতি ‘দায়বদ্ধতা’র প্রশংসা করে একথা জানালেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ইন্দোরের আটবারের বিজেপি সাংসদ সুমিত্রা এবার লোকসভা ভোটে লড়ছেন না। সেখানে বিজেপি প্রার্থী করেছে শঙ্কর লালওয়ানিকে। তাঁর সমর্থনে সমাবেশে মঞ্চে বসে থাকা সুমিত্রার সামনেই প্রধানমন্ত্রী বলেন, লোকসভা স্পিকার হিসাবে ‘তাই’ (এই নামেই ইন্দোরে জনপ্রিয় সুমিত্রা) দারুণ দক্ষতা, নিয়ন্ত্রিত ঢঙে নিজের দায়দায়িত্ব পালন করেছেন। সেজন্যই জনগণের মনে গভীর ছাপ ফেলেছেন তিনি, যা ভোলা যাবে না। আপনারা আমায় চেনেন প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু সম্ভবত, খুব কম লোকেই জানেন, আমাদের দলে (বিজেপি)এমন কেউ যদি থেকে থাকেন, যিনি আমায় তিরস্কার করতে পারেন, তো তিনি হলেন তাই। আমি আর তাই বিজেপিতে একসঙ্গে কাজ করেছি। কাজের প্রতি ওনার যে দায়বদ্ধতা দেখেছি, তাতে ইন্দোরের জনগণকে আশ্বাস দিতে পারি যে, এলাকার উন্নয়নের ক্ষেত্রে তাইয়ের কোনও প্রত্যাশাই অপূর্ণ থাকবে না। গত মাসে নিজেই সুমিত্রা জানান, তিনি দলীয় প্রার্থী হচ্ছেন না, ইন্দোরে দল প্রার্থী বাছাইয়ে তাদের মতো সিদ্ধান্ত নিতে পারে। গত মাসেই ৭৬ –এ পা দিয়েছেন তিনি। দলের বেঁধে দেওয়া ৭৫ বছর বছরের ঊর্ধ্বসীমার মাপকাঠি ভেঙে তাঁকেও টিকিট দেওয়া হবে কিনা, সেই জল্পনার মধ্যেই প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও বিজেপির হয়ে প্রচার করবেন বলে একইসঙ্গে জানান। ২০১৪য় কংগ্রেসের সত্যনারায়ণ পটেলকে ৪ লক্ষ ৬৬ হাজার ৯০১ ভোটে পরাজিত করেছিলেন সুমিত্রা। ১৯ মে ভোটগ্রহণ ইন্দোরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget