এক্সপ্লোর

অভিনন্দনকে না ফেরালে পরিণতি ভাল হবে না, হুঁশিয়ারি দিয়েছিলাম পাকিস্তানকে, গুজরাতে ভোটপ্রচারে মোদি

অভিনন্দন বন্দি হওয়ায় বিরোধীরা তাঁর জবাবদিহি করা শুরু করে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, আমরা সাংবাদিক সম্মেলন করি, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলি, আমাদের পাইলটের কিছু হলে আপনাদের কিন্তু গোটা দুনিয়াকে বলতে হবে, মোদি আমাদের এমন হাল করেছেন! এক পদস্থ মার্কিন কর্তা দ্বিতীয় দিন বলেন, মোদি ১২টা ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছেন, আক্রমণ করতে পারেন, পরিস্থিতির অবনতি হবে। পাকিস্তান দ্বিতীয় দিনেই পাইলটকে ফেরানোর কথা ঘোষণা করে, নইলে সেদিন কিন্তু ‘কাতিল কী রাত’ হত।

পাটান: গুজরাতে ভোট প্রচার নরেন্দ্র মোদির। পাটানের জনসভায় প্রধানমন্ত্রী বললেন, ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত না দিলে পরিণাম ভাল হবে না বলে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন। পুলওয়ামা সন্ত্রাসের পর পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ কেন্দ্রে বায়ুসেনার হামলা চলে। তারপর গত ২৭ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের বিমানবাহিনীর আকাশ যুদ্ধে একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ফেলে দিলেও তাঁর বিমানে পাল্টা গুলি লাগে, উইং কম্যান্ডার অভিনন্দন পাকিস্তানের মাটিতে পড়েন, তাঁকে ধরে আটক করা হয়। ১ মার্চ রাতে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। সেই প্রসঙ্গ তুলে অভিনন্দন বন্দি হওয়ায় বিরোধীরা তাঁর জবাবদিহি করা শুরু করে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, আমরা সাংবাদিক সম্মেলন করি, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলি, আমাদের পাইলটের কিছু হলে আপনাদের কিন্তু গোটা দুনিয়াকে বলতে হবে, মোদি আমাদের এমন হাল করেছেন! এক পদস্থ মার্কিন কর্তা দ্বিতীয় দিন বলেন, মোদি ১২টা ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছেন, আক্রমণ করতে পারেন, পরিস্থিতির অবনতি হবে। পাকিস্তান দ্বিতীয় দিনেই পাইলটকে ফেরানোর কথা ঘোষণা করে, নইলে সেদিন কিন্তু ‘কাতিল কী রাত’ হত। এটা আমেরিকাই বলেছে। আমার এ নিয়ে এখন কিছু বলার নেই, সময় এলে বলব। জাতীয় সুরক্ষার প্রতি নিজের সরকারের দায়বদ্ধতার কথা জানিয়ে মোদি বলেন, তিনি সিদ্ধান্তই নিয়েছেন, প্রধানমন্ত্রী পদে থাকুন বা না-ই থাকুন, হয় তিনি বেঁচে থাকবেন বা সন্ত্রাসবাদীরা থাকবে। এনসিপি নেতা শারদ পাওয়ারকেও কটাক্ষ করেন তিনি। শারদ গতকাল বলেছেন, যে মোদি একবার তাঁকে রাজনীতিতে নিজের গুরু বলেছিলেন, তিনি এবার কী করবেন, সেটা ভেবে তিনি ‘প্রচণ্ড ভয়ে’ রয়েছেন। মোদি বলেন, শারদ পাওয়ার বলছেন, মোদি কী করবেন, আমি জানি না। তিনি যদি মোদি কাল কী করবেন, না জেনে থাকেন, তবে ইমরান খান জানবেন কী করে? গুজরাতের ২৬টি লোকসভা কেন্দ্রের সবগুলিতেই বিজেপিতে জেতাতে ভোটারদের আবেদন করেন তিনি। বলেন, আমার নিজের রাজ্যের মানুষের তাদের ‘ভূমিপুত্রে’র স্বার্থ দেখা উচিত। গুজরাতের ২৬টা আসনই আমায় দিন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget