এক্সপ্লোর

Lok Sabha Poll 2024: ভোটের মুখে BJP নেতাকে বেধড়ক মার, ছাড় পেলেন না ভাইও, আন্দোলনের হুঁশিয়ারি আসানসোলে

Asansol BJP Leader Attacked: ভোটের মুখে BJP নেতাকে বেধড়ক মার,অভিযোগের তীর তৃণমূলের দিকে, কী বলছে শাসকদল ?

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ (BJP)। বিজেপি নেতার ভাইকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে।ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। 'মদ খেয়ে নিজেদের মধ্যে গণ্ডোগোল, এর মধ্যে রাজনীতি নেই', দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।

ভোটের মুখে BJP নেতাকে বেধড়ক মার, ছাড় পেলেন না ভাইও

আসানসোল লোকসভার অন্তর্গত অণ্ডালের  পার্টি অফিসে বিজেপির কর্মী সম্মেলন ছিল।  কর্মী সম্মেলনে এসেছিলেন দলের প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। অভিযোগ, বিজেপির যুব মোর্চার দুই নম্বর মণ্ডলের কর্মী সঞ্জয় চৌধুরীর একটি দোকান আছে কাজোরার লচিপুরে। কয়েকজন এসে প্রথম কোনও জিনিস কেনার নাম করে ঝগড়া করে। তারপর মারধর করে সঞ্জয় চৌধুরির ভাইকে। খবর পেয়ে বাড়ি থেকে দোকানে ছুটে আসে বিজেপি যুব মোর্চার নেতা সঞ্জয় চৌধুরী।

 ভিত্তিহীন অভিযোগ : তৃণমূল নেতৃত্ব

অভিযোগ, প্রতিবাদ করা মাত্রই তাঁকেও  মারা হয়। ফাটিয়ে দেওয়া হয় মাথা বলে অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় এক তৃণমূল কর্মী ও তাঁর দলবলের বিরুদ্ধে। অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও 'ভিত্তিহীন অভিযোগ' বলছে তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনাকে ঘিরে অণ্ডালের কাজোড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে লাগাতার আন্দোলন শুরু হবে : জেলা বিজেপি সভাপতি

জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, হুঁশিয়ারি দিয়ে বলেছেন,' যদি দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে লাগাতার আন্দোলন শুরু হবে, আসানসোল লোকসভা নির্বাচনে হার নিশ্চিত জেনেই তৃণমূল মারমুখী হয়ে উঠেছে' বলে তার অভিযোগ। পুলিশ সূত্রে বলা হয়েছে, ঘটনার সাথে রাজনৈতিক কোনও যোগসূত্র নেই। দুজনের মধ্যে মদ খাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। সেই রকমই একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন, মুর্শিদাবাদে ঘুণ ছড়াচ্ছে, তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে : বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর

 একইদিনে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর প্রচারের মাঝেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সাঁকরাইলে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে তাদের পতাকা টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। অনুমতি ছাড়াই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি পুলিশের।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget